Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলালিংক-জিপি-রবিকে ১৫ লাখ টাকা জরিমানা

    অক্টোবর ২০, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণUpdated:অক্টোবর ২০, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক গ্রাহকদের অতিরিক্ত প্রমোশনাল (প্রচারমূলক) এসএমএস পাঠানোয় ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

    নিয়ন্ত্রক সংস্থাটির তথ্যমতে- গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি প্রমোশনাল এসএমএস পাঠানোর জন্য প্রত্যেক অপারেটরকে ৫ লাখ টাকা করে জরিমানা দিতে হবে।

    বিটিআরসি সূত্র জানায়, গত বছর বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছিল যে, মোবাইল অপারেটরগুলো দিনে তিনটির বেশি প্রমোশনাল এসএমএস গ্রাহককে দিতে পারবে না। এ নির্দেশ অমান্য করলে জরিমানা দিতে হবে।

    নির্দেশনা না মানায় গত বছরের অক্টোবরের শেষের দিকে গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি এসএমএস পাঠানোর বিষয়ে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে পৃথক পৃথকভাবে সতর্ক করেছিল। চলতি বছরের এপ্রিল ও মে মাসে এ নিয়ে ব্যাখ্যা চেয়েছিল বিটিআরসি।

    অপারেটরগুলো তখন বিটিআরসির কাছে তিনটির বেশি এসএমএস পাঠানোর বিষয়ে নানা যুক্তি তুলে ধরে চিঠি দেয়।

    অপারেটরদের দাবি, হ্যান্ডসেট, নিষ্ক্রিয় সিম ও অন্যান্য কারণে গ্রাহকদের কাছে এসএমএস সরবরাহের হার ৭০ শতাংশের কম হওয়ায় প্রতিদিন তিনটির বেশি এসএমএস পাঠানো প্রয়োজন হয়।

    তবে বিটিআরসির যুক্তি হলো- প্রতিদিন তিনটির বেশি প্রচারমূলক এসএমএস পাঠানো গ্রাহকদের মানসিকভাবে হয়রানির কারণ। সেজন্য সব যুক্তি-তর্ক শেষে সম্প্রতি তিন অপারেটরকে অনুষ্ঠানিকভাবে জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

    বিষয়টি নিয়ে বিটিআরসির কোনো কর্মকর্তা গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এটাকে খুব ছোট বিষয় হিসেবে অপারেটরগুলো দেখাতে চাইছে। বিটিআরসি গ্রাহকদের দিকটা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। যতদূর জানি, দীর্ঘদিন ধরে আলোচনার পর এটি নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্তের জায়গায় যাওয়া হয়েছে। সেটা বাস্তবায়নে বিটিআরসি কাজ করবে হয়তো।’

    মোবাইল অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তারাও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। তারা বলছেন, বিটিআরসির নির্দেশনা মেনে কয়েক বছর আগে প্রচারমূলক এসএমএস বন্ধ করার সুযোগ গ্রাহকদের দিয়েছেন তারা।

    তথ্যমতে, গ্রাহকরা শর্ট কোড ডায়াল করে ডু নট ডিস্টার্ব পরিষেবা সক্রিয় করতে পারেন, যার ফলে তাদের মোবাইলে অপারেটরদের প্রচারণামূলক এসএমএস আসবে না। এজন্য গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করতে হবে। ●

    অকা/তপ্র/ফর/রাত/২০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    সাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.