Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ নতুন ৪ সদস্যকে নিয়োগ

    ডিসেম্বর ২, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ81
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চার সদস্য পদে নিয়োগ সম্পন্ন করেছে সরকার।  ২ ডিসেম্বর এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।  খবর বিভাগ সূত্রের।

    জানা গেছে ৪জন কর্মকর্তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (লাইফ) পদে নিয়োগ পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এবং সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পেয়েছেন মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এ ছাড়াও কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মিজ তানজিনা ইসমাইল।

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী এই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে বলে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর কিংবা তার বয়স ৬৭ বছর পূর্তি যা আগে ঘটে সে সময়ের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হবে।

    প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব নাজমা মোবারেক ৩১ অক্টোবর যোগদানের পরপর  ফোনে বিগত সরকারের আমলে নিয়োগকৃত ৪ সদস্যকে দ্রুত পদত্যাগ করার নিদের্শ দেন। সে মোতাবেক বিশ্বজিৎ ভট্টাচায্য খোকন (সদস্য, প্রশাসন)  মো. দলিল উদ্দিন (সদস্য, আইন), মো. নজরুল ইসলাম (সদস্য, নন লাইফ) এবং কামরুল হাসান (সদস্য, লাইফ) একযোগে পদত্যাগ করলে পদগুলো এক মাস শূন্য থাকে। ●

    অকা/বীখা/তাআ/ বিকেল/ ২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.