পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড’ এর পরিবর্তে ‘কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। ৭ জানুয়ারি থেকে কোম্পানিটি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজি বাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

