Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা প্রতিষ্ঠানের এমডিরা চাপের মধ্যে

    জানুয়ারি ৯, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণUpdated:জানুয়ারি ৯, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের বীমা প্রতিষ্ঠানের এমডি অর্থাৎ মুখ্য নির্বাহী কর্মকর্তারা বেশ চাপের মধ্যে রয়েছেন। এ চাপ কাজের। বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ১৬ জানুয়ারির মধ্যে সদ্য সমাপ্ত পঞ্জিকা বছর ২০২১ সালের সমাপনী বর্ষের ব্যবসায়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সময়ে আইডিআরএ’র উদ্যেগে রাজধানীর বাইরে ১৪-১৬ জানুয়ারি বিভাগীয় শহর বরিশালে বীমা মেলা ২০২২ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। লাইফ ও নন লাইফ মিলিয়ে দেশী ও বিদেশী মোট ৭৬টি বীমা বর্তমানে দেশে বীমা ব্যবসা পরিচালনা করছে। এসব কোম্পানির কর্মরত প্রধান নির্বাহীরাই সাধারণত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কার্যক্রমে অংশ নিতে থাকেন। একই সময়ে দু’টি গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিতে গেলে স্ব স্ব প্রতিষ্ঠানের বার্ষিক গুরুত্ব কাজ ব্যাহত হবে বলে বীমা নির্বাহীর কয়েকজন অর্থকাগজকে জানিয়েছেন।

    চতুর্থ প্রজন্মের একটি জীবন বীমার মুখ্য নির্বাহী কর্মকর্তা বিষয়টি উত্থাপন করে বেশ উস্মার সঙ্গে বলেন, অতিমারি করোনার মধ্যে ব্যবসা বৃদ্ধি খুব কঠিন কাজ । স্বাস্থ্যবিধি মেনেও গ্রাহকের সন্নিকটে যাওয়া যাচ্ছে না। এ অবস্থায় একই সময়ে ২টি গুরুত্ব কাজে অংশ নেওয়া এক প্রাণান্তকর পরিস্থিতি! কাজ দু’টি ২ দিন আগে পিছে করলে কি এমন ক্ষতি হতো? তিনি একে আইডিআরএ’র হটকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

    অধিকাংশ জীবন বীমার মুখ্য নির্বাহীরা এখনও মাঠে রয়েছেন ১৬ জানুয়ারির কাজে। অনেকেই ৩১ ডিসেম্বরের সমাপনী বর্ষের হিসাব এখনও সম্পন্ন করতে পারেননি। বিষয়টি উল্লেখ করে দ্বিতীয় প্রজন্মের একজন জীবন বীমার মুখ্য নির্বাহী অর্থকাগজকে জানান, দু’টি কাজ এক সঙ্গে সম্পন্ন করা সত্যি কষ্টকর।

    এ দিকে দেশের বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ বীমা এসেসিয়েশন এর সভাপতি শেখ কবির হোসেন ৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের কাছে ২০২১ সালের কোম্পানির সমাপনী বর্ষের ব্যবসায়ের হিসাব জমা দেওয়ার ক্ষেত্রে ২৩ জানুয়ারি, ২০২২ অবধি বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। এসোসিয়েশনের সেক্টেটারী জেনারেল নিশীথ কুমার সরকার জানান, আজ (৯ জানুয়ারি, বিকেল ৩টা) অবধি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে সময় বাড়ানোর সিদ্ধান্ত আসেনি।

    তৃতীয় প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা অর্থকাগজকে জানান, বিরাজমান কোভিট -১৯ পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আসন্ন বীমা মেলা স্থগিত হয়ে গেছে! এর সত্যতা নিরূপনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করা হয়। তৃতীয় প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা অর্থকাগজকে জানান, বিরাজমান কোভিট -১৯ পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আসন্ন বীমা মেলা স্থগিত হয়ে গেছে! এর সত্যতা নিরূপনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান,মন্ত্রণালয়ে এ ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি। তাছাড়া এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মেলা স্থগিত বা বীমা প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব জমা দেয়ার সময় বৃদ্ধির ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.