দেশের বেসরকারি জীবন বীমা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর গ্রুপ বীমা চুক্তির আওতায় এটিএন নিউজ লিমিটেড এর কর্মকর্তা সোয়েব হোসেনের মৃত্যু দাবির তিন লাখ টাকার চেক কোম্পানির প্রধান কার্যালয়ে এটিএন নিউজ লিমিটেড এর নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেনের কাছে হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, সিএফও (চলতি দায়িত্ব) মাহবুবুর রহমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এটিএন নিউজ লিমিটেড এর হেড অব ফাইন্যান্স খন্দকার হোসেন আলীসহ মরহুম সোয়েব হোসেনের পরিবারবর্গ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কর্মকর্তারা। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/২৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 11 months আগে

