Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সুশাসন ও আর্থিক সহযোগিতায় ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

    জুন ২১, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং আর্থিক খাতে করপোরেট সুশাসন ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করতে এবং বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে ৫০০ মিলিয়ন ডলারের অর্থায়ন ২০ জুন অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।

    ‘স্ট্রেংদেনিং গভর্ন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ নামে এই কর্মসূচিটি বাংলাদেশের সরকারি ও আর্থিক খাতের সংস্কারকে সহায়তা করবে, যা দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। একইসঙ্গে, এই সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য উন্নত সেবা প্রদানের ভিত্তিও তৈরি হবে।

    বাংলাদেশে বিশ্ব ব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘সরকারি অর্থ ব্যয়ের পদ্ধতিতে উন্নয়ন ঘটানো বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তার প্রতিষ্ঠানগুলোকে আরো উন্মুক্ত ও জবাবদিহিমূলক করতে যে পদপে নিচ্ছে, তা দেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্থায়ন সরকারের নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার প্রচেষ্টাকে সহায়তা করবে, যাতে সবাই উপকৃত হয়। গত সপ্তাহে অনুমোদিত অপর একটি প্রকল্পের মাধ্যমেও আমরা এই সংস্কার বাস্তবায়নে সরকারের পাশে আছি।’

    বর্তমানে মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত তুলনামূলকভাবে খুবই কম। এতে সীমিত হয়েছে সরকারের জনসেবা নিশ্চিত করার সামর্থ্য। এই কর্মসূচি অভ্যন্তরীণ রাজস্ব আহরণে সংস্কার আনার ল্েয সহায়তা করবে। এতে করে করনীতি ও কর প্রশাসন আরও স্বচ্ছ, দ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হবে।

    কর অব্যাহতির ব্যবস্থাপনায় কৌশলগত, কাঠামোগত ও স্বচ্ছ পদ্ধতির দিকে এগিয়ে যাওয়া হবে। এই সংস্কারের আওতায় কর অব্যাহতি দিতে হলে সংসদের অনুমোদন লাগবে- যা বর্তমান পদ্ধতির তুলনায় একটি বড় অগ্রগতি। এই অর্থায়নের মাধ্যমে করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোও শক্তিশালী হবে। আর্থিক প্রতিবেদনের মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে এবং স্বচ্ছতা বাড়ানো হবে। একই সঙ্গে ব্যাংকিং খাতের দুর্বলতা চিহ্নিত ও সমাধানে বাংলাদেশ ব্যাংককে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়ার মতা দেয়া হবে, যা আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

    প্রকল্পের তৃতীয় দিকটি হলো পুরো সরকারি খাত জুড়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দতা বাড়ানো। ২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রকল্প মূল্যায়ন নথি প্রকাশযোগ্য করতে হবে। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিওরমেন্ট ব্যবস্থার ব্যবহার বাধ্যতামূলক করা হবে, উপকারভোগীর মালিকানা প্রকাশ করতে হবে এবং প্রতিযোগিতা বাড়াতে দরদামের সর্বোচ্চ সীমা তুলে দেয়া হবে। দুর্নীতির ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখবে এসব পদপে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্বাধীনতা বাড়ানো হবে, যা তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং নাগরিক সেবার মান উন্নত হবে। এছাড়া, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা কার্যক্রম আরো কার্যকর করতে একটি ‘ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি’ চালু করা হবে।

    বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ও প্রকল্পের টাস্ক টিম লিডার ধ্রুব শর্মা বলেন, ‘এই অর্থায়ন জনগণের স্বচ্ছতা ও জবাবদিহিতার আকাক্সার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি বাংলাদেশের উচ্চাকাক্সী সংস্কার এজেন্ডা-অভ্যন্তরীণ রাজস্ব আহরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা, সুশাসন ও সরকারি খাতের দতা বৃদ্ধিতে সহায়তা করবে। ‘তথ্য ব্যবস্থার উন্নয়ন এবং উপকারভোগী নির্ধারণের পদ্ধতিকে শক্তিশালী করার মাধ্যমে সরকারের সম্পদ যেন প্রকৃতপে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে-বিশেষত অর্থনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগের সময়—তা নিশ্চিত করা যাবে। ●

    অকা/আখা/ফর/বিকাল/২১ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রপতি হোন দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.