ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব এর সভাপতিত্বে ২৩ জুলাই ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪ সালে শেয়ার হোল্ডারদের জন্য কোম্পানি ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সভায় জানানো হয়, ২০২৪ সালে কোম্পানি সর্বমোট ৭৫.০৫ কোটি টাকা ব্যবসা করে এবং ৬.৯৫ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। ৩১ ডিসেম্বর ২০২৪ পর্র্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১৬.১৬ কোটি টাকা।
ডিজিটাল প্লাটফর্ম সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক, পরিচালকদের মধ্যে মাজহারুল হক, মোহাম্মেদ হায়দার আলী, সাদিয়া আঞ্জুম সিদ্দিকী, ডা: শারমিন সুলতানা, ফাবিয়ানা আজিজ, জাভেদ হোসেন, ইফতেখারুল ইসলাম এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুর রহমান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 9 months আগে

