Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্বকাপের মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস

    জুলাই ২০, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে আয়োজন করা হলো সুপার বোলের আদলে হাফটাইম শো। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথমার্ধ শেষে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রায় ১১ মিনিটের এই বর্ণাঢ্য আয়োজন দর্শকদের জন্য হয়ে ওঠে অন্যতম আকর্ষণ।

    বিশেষ এই পরিবেশনার জন্য বিরতির সময়ও ছিল স্বাভাবিকের চেয়ে কিছুটা দীর্ঘ। অল্প সময়ের মধ্যেই মাঠে স্থাপন করা হয় বিশাল মঞ্চ, যা রঙিন আলোকসজ্জা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রূপ নেয় এক মনোমুগ্ধকর প্রদর্শনীতে। মঞ্চের কেন্দ্রে ফুটিয়ে তোলা হয় বিশ্বের বিশাল মানচিত্র, যা বিশ্বকাপের বৈশ্বিক আবেদনকে প্রতীকীভাবে তুলে ধরে।

    অনুষ্ঠানের সূচনা করেন মার্কিন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা। ব্রাজিলের দুই কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ও রোনালদিনিয়োর চালানো একটি বিশেষ বাগিতে দাঁড়িয়ে মঞ্চে প্রবেশ করেন তিনি। এরপর ধারাবাহিকভাবে পরিবেশনায় অংশ নেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা এবং কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। তাদের জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা হাজারো দর্শক।

    বিনোদনের পাশাপাশি ফুটবল ইতিহাসকেও গুরুত্ব দেওয়া হয় এই আয়োজনে। বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামের বিশাল পর্দায় তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো প্রদর্শন করা হয়। পরে একদল শিশু সমবেত কণ্ঠে বিশেষ সংগীত পরিবেশন করলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

    শিশু-কিশোরদের প্রিয় চরিত্রগুলোকেও রাখা হয় অনুষ্ঠানের অংশ হিসেবে। ‘দ্য মাপেট শো’-এর কারমিট ও মিস পিগি নৃত্য পরিবেশন করেন। এরপর ‘সেসেমি স্ট্রিট’-এর জনপ্রিয় চরিত্ররা মঞ্চে উঠে ‘সেভেন ন্যাশন আর্মি’ পরিবেশন করে দর্শকদের আরও উজ্জীবিত করে।

    অনুষ্ঠানে ছিল আরও একটি বিশেষ চমক। জনপ্রিয় টেলিভিশন সিরিজ টেড ল্যাসো–এর প্রধান চরিত্র টেড ল্যাসো ও কোচ বিয়ার্ড মঞ্চে এসে দর্শকদের শুভেচ্ছা জানান। তাদের পরিচয়ের পর হাতে গিটার নিয়ে একক পরিবেশনায় অংশ নেন জাস্টিন বিবার।

    সর্বশেষ হালনাগাদ 1 day আগে

    জাস্টিন বিবার বিটিএস ম্যাডোনা শাকিরা

    এই বিষয়ে আরও সংবাদ

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার, ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে

    শেষ পর্যন্ত হিন্দু রীতিতেই বিয়ে করেন সোহেল-সীমা

    ফের একসঙ্গে শাকিব-হৃদয়, আসছে ‘নিঃস্ব’

    মাত্র ১৯ বছর বয়স, ১৯ নম্বর জার্সি এবং ১৯ জুলাই বিশ্বকাপ জয়ের গল্প ইয়ামালের

    গোল-অ্যাসিস্ট ছাড়াই গোল্ডেন বল পেলেন রদ্রি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গুদাম ভরা, কিন্তু মানুষের স্বস্তি মিলবে কবে?

    জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    রেমিট্যান্সের স্বস্তি, বাণিজ্যের শঙ্কা

    প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার, ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে

    শেষ পর্যন্ত হিন্দু রীতিতেই বিয়ে করেন সোহেল-সীমা

    ফের একসঙ্গে শাকিব-হৃদয়, আসছে ‘নিঃস্ব’

    গ্যাস সংকট সমাধানে বাপেক্সের বড় উদ্যোগ
    তিন নতুন কূপে মিলতে পারে ৭১১ বিসিএফ গ্যাস

    বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

    ভরিতে সোনার দাম বাড়ল ১,৬৩৩ টাকা

    বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ কত?

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

    জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার

    ওপারের ঢলে তিস্তা নদী ফেঁপে ফুলে উঠছে

    চায়না দুয়ারি জালে বিপন্ন নীলফামারীর মৎস্য ও জীববৈচিত্র্য

    মাত্র ১৯ বছর বয়স, ১৯ নম্বর জার্সি এবং ১৯ জুলাই বিশ্বকাপ জয়ের গল্প ইয়ামালের

    মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

    ফ্যামিলি কার্ড বিতরণ
    মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতের নির্দেশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.