Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে যৌথভাবে ৯৭তম বাংলাদেশ ও উত্তর কোরিয়া

    জুলাই ২২, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    হেনলি পাসপোর্ট সূচকে গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট এখনো তলানির দিকে আছে। বাংলাদেশের সঙ্গে একই স্থানে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া।

    মঙ্গলবার লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ তাদের বৈশ্বিক পাসপোর্ট সূচকের ২০তম বার্ষিকী সংস্করণ (জুলাই ২০২৬) প্রকাশ করেছে। এতে এই তথ্য উঠে এসেছে।

    আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) উপাত্তের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। হেনলি পাসপোর্ট সূচকের নিয়ম ও প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক এই র‍্যাংকিং তৈরি করার জন্য মোট ১৯৯টি দেশের পাসপোর্ট এবং বিশ্বের মোট ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করা হয়।

    প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে একই র‌্যাংকিংয়ে যৌথভাবে অবস্থান করছে উত্তর কোরিয়া। গত বছর এ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

    বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের মাত্র ৩৫টি দেশ ও অঞ্চলে পূর্বানুমতি বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, যা মূলত এশিয়া ও আফ্রিকার কিছু নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশের পরে ৯৮তম অবস্থানে রয়েছে নেপাল। এরপর রয়েছে সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক ও সিরিয়া।

    সূচকের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে বা ১০৪তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।

    এদিকে, বৈশ্বিক সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থানটি যথারীতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল প্রবেশাধিকার পাচ্ছেন।

    অন্যদিকে, জানুয়ারি মাসের পর থেকে সবচেয়ে বড় উল্লম্ফন ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তিন ধাপ এগিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে ১৮৮টি গন্তব্যে প্রবেশাধিকার নিয়ে দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে।

    সূচক বিশ্লেষণে দেখা যায়, ২০০৬ সালে সূচক চালুর সময় যুক্তরাষ্ট্র প্রথম এবং যুক্তরাজ্য তৃতীয় স্থানে ছিল। তবে ২০ বছর পর এসে যুক্তরাষ্ট্র ১০ম স্থানে এবং যুক্তরাজ্য ৬ষ্ঠ স্থানে নেমে গেছে। ইউরোপীয় দেশগুলো এখনো ওপরের র‍্যাংকিংগুলো ধরে রাখলেও প্রতিযোগিতার কারণে সেরা ১০-এর পরিধি বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালের ২৬টির বিপরীতে বর্তমানের সেরা ১০-এ ৩৮টি পাসপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।

    শীর্ষ তিনে আছে সুইডেন। আর যৌথভাবে চতুর্থ বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    উত্তর কোরিয়া পাসপোর্ট বাংলাদেশ

    এই বিষয়ে আরও সংবাদ

    বিশ্বের ৫০টি মেলায় অংশ নেবে বাংলাদেশ

    বাজারে ফের বাড়ল সোনার দাম

    ২০৩১ লক্ষ্যপথে বাণিজ্যের নতুন রোডম্যাপ

    দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ২ ঘণ্টা পর মুক্ত

    ৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে যৌথভাবে ৯৭তম বাংলাদেশ ও উত্তর কোরিয়া

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    বিশ্বের ৫০টি মেলায় অংশ নেবে বাংলাদেশ

    বাজারে ফের বাড়ল সোনার দাম

    ২০৩১ লক্ষ্যপথে বাণিজ্যের নতুন রোডম্যাপ

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ২ ঘণ্টা পর মুক্ত

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    ৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    মামলার জট কমাতে মধ্যস্থতা: এখন দরকার বাস্তব প্রয়োগ

    গুদাম ভরা, কিন্তু মানুষের স্বস্তি মিলবে কবে?

    জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    রেমিট্যান্সের স্বস্তি, বাণিজ্যের শঙ্কা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.