Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কী হবে ১ জুলাইয়ের পর?

    জুলাই ৩, ২০২১ ৭:০২ পূর্বাহ্ণUpdated:জুলাই ৩, ২০২১ ৭:০২ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আগামী ১ জুলাই থেকে জানা যাবে কোন মোবাইল ফোনগুলো বৈধ, আর কোনগুলো অবৈধ। অবৈধ মোবাইল ফোন চিহ্নিত করে বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। এই উদ্যোগ পুরোপুরি কার্যকর হলে দেশে কোনও অবৈধ মোবাইল ফোন থাকবে না। দেশের বাইরে থেকে অবৈধ চ্যানেলের (গ্রে মার্কেট) মাধ্যমে দেশে আসা ফোনও চালু হবে না। এতে করে অবৈধ পথে দেশে মোবাইল ফোন আসা বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ব্যবহারকারীর হাতের মোবাইল ফোনটা বৈধ না অবৈধ তা জানার জন্য একটি সিস্টেম চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের এই সিস্টেমটি আগামী ১ জুলাই চালু হবে। এই সিস্টেমটি মোবাইল ফোন অপারেটর ও আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ফোন আইডেন্টিটি নম্বর) ডাটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে চালু থাকা মোবাইল নম্বর ও হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এরই মধ্যে চালু হওয়া আইএমইআই ডাটাবেজে ১৪ কোটি আইএমইআই নম্বর যুক্ত হয়েছে। সাত কোটি মোবাইল সেটের তথ্যও যোগ করা হয়েছে। সিস্টেমটি চালু হলে সেসব মোবাইল নিবন্ধিত হয়ে যাবে। আর ৩০ জুনের পরে যেসব মোবাইল নিয়ম মেনে দেশে ঢুকবে না, সেগুলো সচল হবে প্রক্রিয়া মেনে।

    প্রসঙ্গত, এনইআইআর সিস্টেম চালুর জন্য বিটিআরসি সিনেসিস আইটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বিটিআরসি সিনেসিস আইটির কাছ থেকে এই সেবা নেবে। গত নভেম্বর মাসে বিটিআরসি সিনেসিস আইটির সঙ্গে এ বিষয়ে চুক্তিবদ্ধ হয়।

    জানা গেছে, গত ১৩ জুন বিটিআরসিতে এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে অগ্রগতি, সংশোধন, আরও সহজ কোনও প্রযুক্তি চালু করা যায় কিনা ইত্যাদি বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিটিআরসির কমিশনাররাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সিনেসিস আইটি কাজের অগ্রগতি নিয়ে  প্রেজেন্টেশনও দিয়েছে। প্রেজেন্টেশনের কিছু বিষয় সংযোজন বিয়োজন নিয়েও আলাপ হয়। ওই সূত্র জানায়, এ বিষয়ে বিটিআরসি ব্যাপক প্রচারণা চালাবে। অন্যান্য প্রচারণার পাশাপাশি বিটিআরসি ১ লাখ কপি প্রচারপত্র ছাপাবে। এর মধ্যে ১০ হাজারের বেশি প্রচারপত্র উপজেলা পর্যায় পর্যন্ত পাঠিয়ে প্রশাসনের মাধ্যমে প্রচারণা চালানো হবে যাতে করে কেউ অবৈধ মাধ্যমে দেশে আসা মোবাইল ফোন না কেনেন বা ব্যবহার করেন।

    কোন মোবাইল বৈধ?

    আগামী ৩০ জুনের মধ্যে যেসব ফোন চালু থাকবে সেগুলোকে বৈধ বলে ধরে নেওয়া হবে। ফোন চালু হলে সেগুলো ডাটাবেজে অন্তর্ভুক্ত থাকবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো নিবন্ধিত হয়ে যাবে। ৩০ জুনের মধ্যে পরে বৈধ পথে আসা ফোনগুলো কেনার সময়েই নিবন্ধন করা যাবে। বিক্রেতা প্রতিষ্ঠান থেকে মোবাইল ফোন কেনার সময় কিছু পদ্ধতি অনুসরণ করে মোবাইলটি সঙ্গে সঙ্গে নিবন্ধন করা যাবে। সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের কাস্টমার কেয়ার থেকেও ফোন নিবন্ধন করা যাবে। ধরা যাক, ৩০ জুনের মধ্যে ফোনটি দেশে এসেছে কিন্তু তা চালু করা হয়নি। তা ১ জুলাই বা তার পরে চালু করতে গেলে নিবন্ধন করে এবং এনআইডি ডাটাবেজের সঙ্গে যাচাই করে চালু করা যাবে। তবে অবৈধ পথে (লাগেজে করে, শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন) আনা কোনও মোবাইল ফোন চালু করা যাবে না। ডাটাবেজ সেটটি চালুর বিষয়ে সবুজ সংকেত দেবে না। মোদ্দা কথা, চোরাই পথে আসা মোবাইল ফোন চালু করা যাবে না।

    বিদেশ থেকে আনা ফোনের কী হবে?

    নিয়ম মেনে বিদেশ থেকে ফোন আনলে তা নিবন্ধন করে চালু করা যাবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে ৮টি মোবাইল ফোন আনা যায়। এর আগে নিয়ম ছিল সর্বোচ্চ ৫টি মোবাইল ফোন আনা যাবে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর রয়েছে। ২০১৭ সালের ১২ ডিসেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি একটি পরিপত্র জারি করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে পাঠায়। এতে উল্লেখ ছিল, ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানির সংখ্যা ৫টির পরিবর্তে ৮টি করা হয়েছে। প্রত্যেক যাত্রী প্রতিটি বোর্ডিং পাস বা সংশ্লিষ্ট ভ্রমণ সংক্রান্ত কাগজ অনুযায়ী বিটিআরসি’র অনাপত্তিপত্র ছাড়া ৮টি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন। তবে এসব মোবাইল ফোন হ্যান্ডসেটের মধ্যে সর্বোচ্চ দুটি আনা যাবে বিনা শুল্কে। বাকিগুলোর ক্ষেত্রে কাস্টমস সংশ্লিষ্ট আইন প্রযোজ্য হবে।

    বিদেশ থেকে সেট আনলে পাসপোর্ট, ভিসার কপি, পণ্য ক্রয়ের রশিদ ইত্যাদি দেখিয়ে এ বিষয়ে তৈরি করা ওয়েবসাইটে গিয়ে ফোনটি নিবন্ধন করা যাবে। উপহার পেলে তার পক্ষেও প্রমাণপত্র থাকতে হবে। তবে ফোনটি যদি ক্লোন হয় বা আইএমইআই নম্বর যদি নকল হয় তাহলে ফোনটি চালু হবে না।

    নিবন্ধনের পদ্ধতি

    যেসব মোবাইল নম্বর চালু আছে বা ৩০ জুনের আগে চালু হবে সেগুলোর বিষয়ে গ্রাহককে দুশ্চিন্তা করতে নিষেধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে চালু করতে হলে গ্রাহককে উদ্যোগী হতে হবে। এজন্য বিটিআরসি একটি ওয়েবসাইট চালু করবে। ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফোন নিবন্ধন করা যাবে। এছাড়া নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করার জন্য একটি সহজ অ্যাপ চালুরও পরিকল্পনা রয়েছে বিটিআরসির। অ্যাপের মাধ্যমে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেও (বিকাশ বা নগদে নিবন্ধন করার মতো) নিবন্ধন করা যাবে।

    বৈঠক সূত্র আরও জানায়, যেসব মোবাইল অবৈধ বলে চিহ্নিত হবে সেগুলোকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে না। তাদেরকে পুননিবন্ধন (রিরেজিস্ট্রেশন) করার সুযোগ দেওয়া হবে। সুনির্দিষ্ট নিয়ম মেনে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। এই সুযোগ নিয়েও যারা তাদের ফোন নিবন্ধন করাবেন না তাদের ফোন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

    বৈঠক সূত্র আরও জানায়, ২০১৯ সালের ১ আগস্টের আগে মোবাইল অপারেটরের নেটওয়ার্কে চালু এবং ওই সময়ের পরে বৈধ পথে আমদানি, দেশে তৈরি মোবাইল ফোনের তথ্য বিটিআরসির কাছে সংরক্ষিত থাকবে। এর বাইরেরগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

    ১ জুলাই এনইআইআর সিস্টেমটি চালু হবে কিনা এবং কাজের অগ্রগতি জানতে চেয়ে সিনেসিস আইটির সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও তথ্যপ্রযুক্তি অবকাঠামো বিভাগের প্রধান আমিনুল বারী শুভ্র বলেন, কাজের অগ্রগতি সন্তোষজনক।

    মোবাইল ফোন উৎপাদক ও আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ’র তথ্য অনুযায়ী দেশে উৎপাদিত মোট চাহিদার ৮২ শতাংশ সেট দেশেই তৈরি হয়। অবশিষ্ট ১৮ শতাংশ ফোন বৈধপথে আমদানি করা হয়। এর বাইরে রয়েছে গ্রে মার্কেট (অবৈধ ফোনের বাজার)। এই মার্কেটের আকার দেশে বিক্রি হওয়া মোট মোবাইলের ২৫-৩০ শতাংশ, সংখ্যার হিসেবে যা প্রায় ৭৫ লাখ থেকে ১ কোটি ইউনিট হ্যান্ডসেট। প্রতি বছর সরকার এই পরিমাণ হ্যান্ডসেটের রাজস্ব হারায়। এনইআইআর সিস্টেম চালু হলে যা সম্ভব হবে না।

    মোবাইল বৈধ না অবৈধ যাচাইয়ের পদ্ধতি মোবাইল ফোন বৈধ না অবৈধ তা দেখেতে সঠিক আইএমইআই যাচাই পদ্ধতি রয়েছে। এজন্য একটা ডাটাবেজ তৈরি করা হয়েছে, যাকে ডাকা হচ্ছে এনইআইআর নামে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কণউ টাইপ করে স্পেস দিয়ে মোবাইলের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত আছে কিনা তা জানা যাবে। ফিরতি মেসেজে ডাটাবেজে সংরক্ষণের তথ্য থাকলে সেটি হবে বৈধ ফোন।

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    কী হবে ১ জুলাইয়ের পর?

    এই বিষয়ে আরও সংবাদ

    পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার

    পাবজি মোবাইলের সঙ্গে রবির চুক্তি

    পাহাড়ের ১০০ স্কুলে স্টারলিংক সেবা চালু হবে

    ঘরে বসেই হবে সমাধান
    করদাতাদের জন্য নতুন সফটওয়্যার

    স্টারলিংক লাইসেন্স সুবিধা
    দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ

    গ্রামীণফোন ও রবি চালু করলো ফাইভ-জি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.