Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অবশেষে আইডিআরএ থেকে ড. মোশাররফের বিদায়

    জুন ১৫, ২০২২ ২:৩০ অপরাহ্ণUpdated:জুন ১৫, ২০২২ ২:৩০ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অবশেষে বিদায় হলেন ড. মোশাররফ হোসেন। দুর্নীতি ও অনিয়মের দায় মাথায় নিয়ে আজ বুধবার সকালে পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন।  তিনি আজ সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহের কাছে পদত্যাগপত্র পেশ করেন। দুপুরে তা গ্রহণ করা হয়। দুপুরে আইডিআর‘র সদস্য (প্রশাসন) মইনুল ইসলামের কাছে তিনি চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব জাহিদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সদস্য মইনুল ইসলামকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। নিয়োগপ্রাপ্ত নতুন চেয়ারম্যান যোগদান না করা অবধি সদস্য মইনুল ইসলাম আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

    ড. মোশাররফের বিরুদ্ধে বীমা খাতে ৪০ কোটি ৮১ লাখ টাকার দুর্নীতি ও অনিয়মের তথ্য দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  এ কারণে চাপে পড়ে বুধবার তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। গত ২৬ মে বিএফআইইউ থেকে উচ্চ আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

    প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫টি ব্যাংকে ৩০টি অ্যাকাউন্ট পরিচালনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৭ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ১৮টি অ্যাকাউন্টে এই টাকা জমা হয়েছে।  এক্ষেত্রে আয় সঙ্গে ব্যয়ের সঙ্গতি নেই।

    এছাড়াও দেশের বেসরকারি বৃহৎ দু’টি জীবন বীমা প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম ও আর্থিক কেলেংকারিতে তার বিরুদ্ধে। সংশ্লিষ্টতার অভিযোগ ছিলো। দেশের শেয়ার বাজারে বীমা খাতের শেয়ার অস্বাভাবিক দরের ক্ষেত্রে তার প্রভাব ছিল বলে বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ আসে। বীমা খাতে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য তিনি বেশ কিছুদিন ধরে বিতর্কিত ও সমালোচিত ছিলেন।

    উল্লেখ্য, ড. এম মোশাররফ হোসেন ২০১৮ সালের ৪ এপ্রিল আইডিআরএ’র সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ পান। এরপর ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তাকে তিন বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসেবে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা। তবে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন।

    আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েই ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য বক্তিকে একটি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিএই) হিসেবে নিয়োগ দেন মোশাররফ হোসেন।

    চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই ডেলটা লাইফ নিয়ে বিতর্কে জড়ান তিনি। ২০২০ সালের ৮ ডিসেম্বর ডেলটা লাইফের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়, আইডিআরএ চেয়ারম্যান এম. মোশাররফ হোসেন ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছে। দুদকে অভিযোগ করার পর ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেও একই অভিযোগ করা হয়। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেলটা লাইফের সাবেক সিইও আদিবা রহমান।

    দুদকেও এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১ জুন দুদক থেকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আইডিআরএ চেয়ারম্যানের কাছে সম্পদের হিসাব চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে দুদকের কাছে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়। #

    অকা/ বীখা/ বিকেল, ১৫ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.