Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৩ চৈত্র, ১৪৩২ | ১৭ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাণিজ্য ঘাটতি এক লাখ ৪৫ হাজার কোটি টাকা

    এপ্রিল ৬, ২০২৩ ৪:৩৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    এলসিতে (ঋণপত্র) কড়াকড়ি আরোপে আমদানির ব্যয় কমলেও রফতানি আয়ের তুলনায় তা অনেক বেশি। এতে আয়ের তুলনায় ডলার ব্যয় বেশি হচ্ছে। ডলার সাশ্রয়ের উদ্যোগ নেওয়ার পরও এ বৈদেশিক মুদ্রার সংকট বাড়ছে। এ কারণে বাণিজ্য ঘাটতি বাড়ছে। আবার জরুরি পণ্য আমদানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার খরচ করায় টান পড়েছে রির্জাভেও।

    চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট এক হাজার ৩৮৩ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৫ টাকা ধরে) যার পরিমাণ প্রায় এক লাখ ৪৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এলসি খোলায় কড়াকড়ি করায় বড় আমদানি ব্যয় তুলনামূলক কমেছে। তবে রফতানি আয়ে প্রবৃদ্ধি থাকলেও আমদানি ব্যয়ের তুলনায় তা কম ছিল। এতে ডলারের ওপর এর প্রভাব পড়েছে। ভালো দিক হলো- এলসি খোলা কমায় আগামীতে আমদানি ও রফতানি ব্যয়ের ব্যবধান কমে আসবে বলে জানান তারা।

    বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে মোট চার হাজার ৮৭৯ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে দেশ। গত অর্থবছরের একই সময়ে (২০২১-২২-এর জুলাই-ফেব্রুয়ারি) পাঁচ হাজার ৪৩৭ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছিল। সেই হিসাবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছেরর প্রথম আট মাসে ১০ দশমিক ২৭ শতাংশ কম আমদানি হয়েছে।

    আমদানির বিপরীতে চলতি ২০২২-২৩ অর্থবছরের আট মাসে বিভিন্ন পণ্য রফতানির পরিমাণ তিন হাজার ৪৯৬ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে তিন হাজার ১৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সেই হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের আলোচিত সময়ে ৯ দশমিক ৪৫ শতাংশ বেশি রপ্তানি করেছে দেশ। আলোচিত সময়ে (চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি) আট মাসে আমদানির তুলনায় রপ্তানি কম হয়েছে এক হাজার ৩৮৩ কোটি ডলার।

    গত ডিসেম্বর শেষে দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল এক হাজার ২৩০ কোটি ডলার। হিসাব বলছে, চলতি বছরের প্রথম দুই মাসেই (জানুয়ারি ও ফেব্রুয়ারি) বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৫২ কোটি ডলারের। বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় ডলারের ওপর চাপও বাড়ছে।

    চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪৩৮ কোটি ডলার বা ৪৫ হাজার ৯৯০ কোটি টাকা। আলোচিত সময়ে সেবা খাতে ৫৮৩ কোটি ডলার আয় হয়েছে। এ খাতে একই সময়ে ব্যয় হয়েছে ৮৩৯ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২৫৫ কোটি ডলার।

    একই সময়ে সামগ্রিক লেনদেনেও বড় ঘাটতি দেখা দিয়েছে। ফেব্রুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) অংক দাঁড়িয়েছে ৭৯৪ কোটি ডলারে, যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে (ঋণাত্মক) ২২২ কোটি ডলারের ঘাটতি ছিল।

    জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৩৫০ কোটি ডলার, যা এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৯১ শতাংশ বেশি এসেছে। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে ৩১৩ কোটি ডলারের এফডিআই এসেছিল।

    অকা/বা/ সকাল, ০৬ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাণিজ্য ঘাটতি এক লাখ ৪৫ হাজার কোটি টাকা

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    আকার অনুযায়ী দাম ঠিক করা হবে ইলিশের

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমিয়ে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

    ১ লাখ ২০ হাজার টন চাল এলো বাংলাদেশে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ক্রেডিট কার্ড লিমিট বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

    ঈদ আগেই রেমিট্যান্সে জোয়ার

    ব্যাংক ও বীমার নিরাময়

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.