দেশের প্রান্তিক কৃষক স্তরে পশু ও এর পালনকারীদের আর্থিক নিরাপত্তা বিধানে বেঙ্গল ইসলামি লাইফ
ইন্স্যুরেন্স লিমিটেড ও ‘আদর্শ প্রাণীসেবা’ র মধ্যে জীবন বীমা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯ সেপ্টেম্বর। এ
জীবন বীমা চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং
আদর্শ প্রাণীসেবা এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিদা হক।
জীবন বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ
ইন্স্যুরেন্স লিমিটেড এর হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মোঃ মাজহারুল ইসলাম রানা,
এক্সিকিউটিভ অফিসার মোঃ কামরুল হাসান এবং আদর্শ প্রাণীসেবার হেড অব অপারেশন
রেজাউল আলম রেজা, ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) মোঃ হাছান আলী প্রমুখ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীপ্র/সখবি/ সন্ধ্যা, ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

