রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে। সেই সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সৈকত শহর কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে রোটারির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর শীর্ষ নেতা, বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্য এবং রিপসা টিমের বিভিন্ন অফিসিয়াল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক আবেদুজ জামান,অ্যাসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান,আহসান মঞ্জিল সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেন ও অন্যান্য নেতাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান প্রায় দুই হাজার রোটারিয়ান এ অনুষ্ঠানে অংশ নেন। খবর বিজ্ঞপ্তির
সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

