Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজেটের আকার যত বাড়ছে ততই বাড়ছে সরকারের ঋণের পরিমাণ

    অক্টোবর ৩১, ২০২৩ ৪:০৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    রাজস্ব আদায়ে নিম্নমুখী প্রবৃদ্ধি সরকারের ব্যয় নির্বাহে চাপ বাড়াচ্ছে। এতে বাধ্য হয়ে বিভিন্ন উৎস থেকে ঋণ করে চলতে হচ্ছে সরকারকে। কখনও এ ঋণ নেয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, কখনও বাণিজ্যিক ব্যাংক থেকে। কখনও বা সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সরাসরি জনগণের থেকেও ঋণ বাড়াচ্ছে সরকার। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঋণও নেয়া হচ্ছে। বাজেটের আকার যত বাড়ছে, ঋণের পরিমাণও তত বাড়ছে।

    মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতেও ঋণের পরিমাণ বাড়ছে বছর বছর। এতে পাঁচ বছরেই সরকারের ঋণ বেড়ে দ্বিগুণ ছাড়িয়ে যাবে বলে প্রাক্কলন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ বিভাগের এক প্রতিবেদনে তা উঠে এসেছে। এতে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছর সরকারের ঋণ দাঁড়াবে দুই দশমিক ১৩ গুণ বা ২১৩ শতাংশ।

    প্রতিবেদনের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছর সরকারের ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৪৪ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের পরিমাণ ছিল সাত লাখ ২৩ হাজার ৯০০ কোটি টাকা আর বিদেশি ঋণ ছিল চার লাখ ২০ হাজার ৪০০ কোটি টাকা। পরের অর্থবছর সরকারের ঋণ বেড়ে দাঁড়ায় ১৩ লাখ ৩৯ হাজার কোটি টাকায়। অর্থাৎ ২০২১-২২ অর্থবছর সরকারের ঋণ বেড়েছে এক লাখ ৯৪ হাজার ৭০০ কোটি টাকা। ওই অর্থবছর শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণ ছিল আট লাখ ৪৭ হাজার ৯০০ কোটি টাকা ও বিদেশি ঋণ চার লাখ ৯১ হাজার ১০০ কোটি টাকা।

    ২০২২-২৩ অর্থবছর সরকারের ঋণ আরও বেড়ে দাঁড়ায় (সাময়িক হিসাব) ১৫ লাখ ৭৭ হাজার ৮০০ কোটি টাকা। এ হিসাবে গত অর্থবছর বিদেশি ঋণ বেড়েছে দুই লাখ ৩৮ হাজার ৮০০ কোটি টাকা। গত অর্থবছর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ৯৭ হাজার ৪০০ কোটি টাকা আর বিদেশি ঋণ পাঁচ লাখ ৮০ হাজার ৪০০ কোটি টাকা।

    এদিকে আগামী তিন অর্থবছরের জন্যও সরকারের ঋণ প্রক্ষেপণ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে চলতি অর্থবছর শেষে সরকারের ঋণ বেড়ে দাঁড়াতে পারে ১৮ লাখ ৩২ হাজার ৯০০ কোটি টাকা। অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছর সরকারের ঋণ বাড়তে পারে দুই লাখ ৫৫ হাজার ১০০ কোটি টাকা। চলতি অর্থবছর শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণ দাঁড়াতে পারে ১১ লাখ ৩৯ হাজার ৩০০ কোটি টাকা ও বিদেশি ঋণ ছয় লাখ ৯৩ হাজার ৬০০ কোটি টাকা।

    প্রক্ষেপিত হিসাব অনুযায়ী, আগামী অর্থবছর শেষে সরকারের ঋণ দাঁড়াতে পারে ২১ লাখ ১৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছর সরকারের ঋণ বাড়তে পারে দুই লাখ ৮৫ হাজার ১০০ কোটি টাকা। এ হিসাবে আগামী অর্থবছর শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণ দাঁড়াতে পারে ১৩ লাখ সাত হাজার ১০০ কোটি টাকা ও বিদেশি ঋণ আট লাখ ১০ হাজার ৯০০ কোটি টাকা।

    এদিকে আগামী ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের ঋণের প্রক্ষেপণ করা হয়েছে ২৪ লাখ ৩৮ হাজার ৮০০ কোটি টাকা। অর্থাৎ ওই অর্থবছর সরকারের ঋণ বাড়তে পারে তিন লাখ ২০ হাজার ৮০০ কোটি টাকা। এ হিসাবে ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণ দাঁড়াতে পারে ১৪ লাখ ৯৭ হাজার ২০০ কোটি টাকা ও বিদেশি ঋণ ৯ লাখ ৪১ হাজার ৫০০ কোটি টাকা।

    তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০-২১ অর্থবছর সরকারের ঋণ-জিডিপি অনুপাত ৩২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৩৮ দশমিক ৬ শতাংশ। এক্ষেত্রে ২০২০-২১ অর্থবছর সরকারের অভ্যন্তরীণ ঋণ-জিডিপি অনুপাত ছিল ২০ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছর বেড়ে হবে ২৩ দশমিক ৬ শতাংশ। একইভাবে বিদেশি ঋণ-জিডিপি অনুপাত ২০২০-২১ অর্থবছরের ১১ দশমিক ৯ থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছর দাঁড়াবে ১৪ দশমিক ৮ শতাংশ।

    পাঁচ বছরে অভ্যন্তরীণ ও বিদেশি উভয় ঋণের পরিমাণ বৃদ্ধি পেলেও দুই ধরনের ঋণের অনুপাত পরিবর্তন হবে। ২০২৫-২৬ অর্থবছর গিয়ে অভ্যন্তরীণ ঋণের অনুপাত কিছুটা কমবে ও বিদেশি ঋণের অনুপাত কিছুটা বাড়বে। তথ্যমতে, ২০২০-২১ অর্থবছর সরকারের মোট ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল ৬৩ দশমিক ৩ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছর গিয়ে হবে ৬১ দশমিক ৪ শতাংশ। অপরদিকে ২০২০-২১ অর্থবছর সরকারের বিদেশি ঋণের অনুপাত ছিল ৩৬ দশমিক ৭ শতাংশ, ২০২৫-২৬ অর্থবছর যা দাঁড়াবে ৩৮ দশমিক ৬ শতাংশ।

    অকা/প্র/ সকাল/৩১ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাজেটের আকার যত বাড়ছে ততই বাড়ছে সরকারের ঋণের পরিমাণ

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.