Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতিতে শ্লথগতি

    এপ্রিল ২৮, ২০২৪ ৪:২৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতিতে শ্লথগতি। এক বছরের বেশি সময় ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি। এই সূচক ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। এর প্রভাব যে জনজীবনে অনুভূত হচ্ছে, তার প্রমাণ সরকারি পরিসংখ্যানেই পাওয়া যাচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের অর্থ লেনদেনসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ফেব্রুয়ারিতে দেশে ব্যাংকিং লেনদেন কমেছে। এই পরিস্থিতিতে বিশ্লেষকেরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে দেশের অর্থনীতিতে শ্লথগতি দেখা যাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৭৮ শতাংশ; সেই ধারা থেকে অর্থনীতি এখনো বেরিয়ে আসতে পারেনি।

    ২০২৪ সালের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১২ শতাংশের বেশি। একই সময়ে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে লেনদেন কমেছে ৬ দশমিক ৫৫ শতাংশ। ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ৩৬ শতাংশের বেশি; ডেবিট কার্ডে ১ দশমিক ৫১ শতাংশ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কমেছে ২ দশমিক ৪৮ শতাংশ। মোবাইল ব্যাংকিংয়ে (এমএফএস) লেনদেন কিছুটা বাড়লেও এজেন্ট ব্যাংকিংয়ের লেনদেন ৬ শতাংশের বেশি কমেছে। এমএফএসে লেনদেন বেড়েছে দশমিক ৪৯ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি লেনদেন কমেছে ক্রেডিট কার্ডে। জানুয়ারিতে এর মাধ্যমে লেনদেন হয়েছে ২ হাজার ৯০৩ কোটি টাকা; ফেব্রুয়ারিতে এই কার্ডভিত্তিক লেনদেন নেমে আসে ১ হাজার ৮৩৪ কোটি টাকায়। অর্থাৎ লেনদেন কমেছে প্রায় ৩৭ শতাংশ—লেনদেন কমেছে ডেবিট কার্ডেও।

    লেনদেনের এই ঋণাত্মক চিত্র অর্থনীতির শ্লথগতির পরিচায়ক বলেই মনে করেন বিশ্লেষকেরা। বিশেষ করে দেশে এক বছরের বেশি সময় ধরে যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, তার জেরে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। তার প্রভাব পড়ছে লেনদেনে।

    বাংলাদেশের অবস্থা যুক্তরাষ্ট্রের মতো নয়। ফলে ব্যাংক লেনদেন দিয়ে অর্থনীতির পুরো চিত্র পাওয়া যাবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তবে তিনি মনে করেন, বর্তমানে অর্থনীতির যে চালচিত্র, তার সঙ্গে ব্যাংক লেনদেন কমে যাওয়ার পরিসংখ্যান মিলে যায়।

    মোস্তাফিজুর রহমান আরও বলেন, দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এ বাস্তবতায় অনেকে সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন; ব্যাংক থেকেও আমানত তুলে নিচ্ছেন। মূল্যস্ফীতির রাশ টানতে সুদহার বাড়ানো হয়েছে। ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে; স্বাভাবিকভাবে বিনিয়োগ ও কর্মসংস্থানে তার প্রভাব পড়ছে। অর্থনীতির সংগঠিত ক্ষেত্রে তার প্রভাব দেখা যাচ্ছে, যেমন শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি কমে গেছে।

    মানুষের হাতে ব্যয় করার মতো অর্থ থাকলে সাধারণত শহর অনেক রাত জেগে থাকে। সম্প্রতি ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের মতো শহর একসময় সারা রাত জেগে থাকলেও এখন আর সে বাস্তবতা নেই। শহরের যেসব এলাকা নাইট লাইফের জন্য বিখ্যাত ছিল, সেসব এলাকার দোকানপাট বেশ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। কোভিডের পর থেকেই এই প্রবণতা শুরু হয়েছে। যার কারণ হিসেবে বলা হয়েছে, মানুষের হাতে ব্যয়যোগ্য অর্থের পরিমাণ কমে যাওয়া।

    ব্লুমবার্গের সেই সংবাদের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার পরিস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, ঢাকার যেসব এলাকা একসময় সারা রাত জেগে থাকত, যেমন মিরপুর-১০, পল্টন, নীলক্ষেত—সেগুলো এখন আর সারা রাত জেগে থাকছে না। এর সঙ্গে মানুষের হাতে ব্যয়যোগ্য অর্থ কমে যাওয়ার সম্পর্ক আছে বলেই ধারণা করা যায়।

    এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক সেলিম রায়হান বলেন, ‘দেশে এক বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। তার রাশ টেনে ধরতে সুদহার বাড়ানো হয়েছে, যাতে মানুষ বেশি ব্যয় না করে। সেটা করতে গেলে বিনিয়োগ ও প্রবৃদ্ধিতে প্রভাব পড়বেই। সম্ভবত, আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি।’ তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এখন সংকটের মধ্যে আছে। এই পরিস্থিতিতে প্রবৃদ্ধি নয়, বরং স্থিতিশীলতা মূল লক্ষ্য হওয়া উচিত।

    এদিকে সুদহার বৃদ্ধির সঙ্গে ডলার–সংকট মোকাবিলায় এখনো আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। মোট আমদানির প্রায় ৭৫ শতাংশ শিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও মধ্যবর্তী পণ্য; সে কারণে সুদহার বাড়ানোর প্রভাব প্রবৃদ্ধিতে পড়ছে। এতে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হচ্ছে; প্রভাব পড়ছে রাজস্ব আয়ে। রাজস্ব আয় কমে যাওয়ায় সরকারের ঋণ বাড়ছে, উন্নয়ন প্রকল্প ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে না। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩১ দশমিক ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থবছরের আট মাস বিবেচনায় এটি গত ১০ বছরের মধ্যে এডিপির সর্বনিম্ন বাস্তবায়নের হার।

    ব্যবসা-বাণিজ্যের গতি কমে যাওয়ার ফলে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১৭ হাজার ৭৫১ কোটি টাকা।

    অকা/প্র/সৈই/সকাল/২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    মূল্যস্ফীতি

    এই বিষয়ে আরও সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.