Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মাধবকুণ্ড জলপ্রপাত আবার মুখরিত

    আগস্ট ২৩, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    সুধাংশু শেখর হালদার ● মৌলভীবাজার

    বেশ কয়েক মাস বন্ধ ছিলো দেশের অন্যতম মনোরম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত। ৫  মাস পর পর অবশেষে তা খুলে দেওয়া হয়েছে।  এতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে জলপ্রপাত এলাকা। স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। কারণ দীর্ঘদিন পর তাদের বেচাকেনা ভালো হচ্ছে।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটক খুলে দেওয়া হয় ২০ আগস্ট। শর্তসাপেক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও এতদিন বন্ধ ছিল মাধবকুণ্ড জলপ্রপাত। ফলে মাধবকুণ্ডে ঘুরতে এসে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যান।

    জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ১ এপ্রিল মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।  

    ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটক খুলে দেওয়ার পর ২০ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ৫ শতাধিক পর্যটক মাধবকুণ্ডে ঘুরতে আসেন।

    সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটক খুলে দেওয়ায় মানুষজন ছুটে আসছেন মাধবকুণ্ডে। তারা জলপ্রপাত এলাকায় হৈ-হুল্লোড় করছেন।  কেউ কেউ জলপ্রপাতের পানিতে সাতার কাটছেন।

    সিলেট থেকে ঘুরতে আসা পর্যটক কবীর আহমদ (২৬) বলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি।  দীর্ঘদিন কোথাও যাওয়া হয়নি।  মাধবকুণ্ড আমার খুব পছন্দের একটি জায়গা।  খুলে দেওয়ার খবর পেয়ে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে।

    মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী কবির হোসেন বলেন, মাধবকুণ্ডের গেট খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্থাৎ ১৯ আগস্ট খুলে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে অনেক পর্যটকরা ফিরে গেছেন। আজ অনেক পর্যটক ঘুরতে এসেছেন। তবে গতকালের চেয়ে কম। অবশ্য আমাদের বেচাকেনা আগের চেয়ে ভালো হচ্ছে।পর্যটক বাড়লে আরও বেশি বেচাকেনা হবে।

    মাধবকুণ্ড পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রণীত চাকমা বলেন, মাধবকুণ্ডের গেট খুলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পর্যটকরা ঘুরতে আসছেন।পর্যটকদের নিরাপত্তায় আমরা সবসময় কাজ করছি। তিনি বলেন, মহামারি করোনার সংক্রমণ এখনও রয়েছে। আশা করি পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

    বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড জলপ্রপাতের গেট খুলে দেওয়া হলো। প্রথমদিনই প্রায় ৫ শতাধিক পর্যটক মাধবকুণ্ডে এসেছেন। আগামীতে পর্যটক আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করছেন।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অতিরিক্ত চাপে আবাসন সঙ্কট
    দেশজুড়ে পর্যটকদের ঢল

    অনিন্দ্য সুন্দর পরিবেশ নিয়ে যাবে এক স্বপ্নীল রাজ্যে

    আন্তর্জাতিক ফাইটে সৌদিয়ার ৫০ শতাংশ ছাড়

    তিন দিনের পর্যটন মেলা ৩০ অক্টোবর থেকে শুরু

    প্রকৃতির অপার সৌন্দর্য খাগড়াছড়ি

    দেশব্যাপী পর্যটকের ঢল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.