Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মত বিনিময় সভা

    জুন ৫, ২০২৪ ৬:০৩ পূর্বাহ্ণUpdated:জুন ৫, ২০২৪ ৬:০৩ পূর্বাহ্ণ51
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের এনএলআই টাওয়ারে ফোরামের সদস্যরা বৈঠকে অংশ নেন।
    সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
    আলোচনায় অংশ নেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দীন, ইসলামী ইন্স্যুরেন্সের সিইও মো. আব্দুল খালেক মিয়া, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সিইও মো. সামসুল হুদা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সিইও শামীম হোসাইন, সন্ধানী লাইফের সিইও নিমাই কুমার সাহা, চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক, ট্রাস্ট লাইফের সিইও গিয়াস উদ্দিন, প্রগতি ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল-মঞ্জুর, রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. এ.কে.এম সারোয়ার জাহান জামীল প্রমুখ।
    সভায় লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির অন্তত ৬০ জন সিইও অংশ নেন। সভা আয়োজনে সহযোগিতা করে ন্যাশনাল লাইফ।
    সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে নিয়ে প্রকাশিত ভিত্তিহীন, উদ্যেশ্য প্রণোদিত, অসত্য, মানহানিকর সংবাদের প্রতিবাদ জানানো হয়।
    সভায় নন-লাইফের বিজনেস প্রকিউরমেন্ট কমানোর পাশাপাশি ব্যবস্থাপনা ব্যয় আইডিআরএ'র গাইডলাইন অনুযায়ী প্রদানের তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, আইডিআরএ এবং সাধারণ বীমা করপোরেশনের যৌথ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব দেওয়া হয়। জীবন বীমার টায়ার ও আইডিআরএ'র কমিশন শিডিউল মানার বিষয়ে ঐকমত প্রকাশ করা হয়।
    এছাড়া যেসব জীবন বীমা কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ করছে না তাদেরকে দাবি পরিশোধের বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়। লাইফ-নন-লাইফ দুধরণের কোম্পানিতেই শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সভায় আলোচনা হয়। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/বীকো/সখবি/সকাল, ৫ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.