Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    জুন ১৭, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণUpdated:জুন ১৭, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ49
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    অবশেষে মীর নাদিয়া নিভিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। ১৬ জুন তাকে নিয়োগ অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন (নম্বর-৫৩.০০,০০০০,০০০.৪১১.০০০১.২৪.২১৫) জারি করেছে অর্থ মন্ত্রাণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে নিয়োগ দেয়া হয়েছে। ৯৬ দিন পদটি শূন্য থাকার পর বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরএর গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদটি পূরণ করা হলো। এ পদে তিনি যোগ দিলে তিনিই হবেন দেশের কোন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রথম নারী প্রধান।
    গত ২ মার্চ তারিখে আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করেন। এরপর থেকে আইডিআরএ’র চেয়ারম্যান কে হচ্ছেন এই নিয়ে নানা গুঞ্জন ছিল বীমা খাতে। এরপর আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে কর্তৃপক্ষ আইন সংশোধন করে গত ৫ মে তারিখে গেজেট প্রকাশ করা হয়। এই আইন সংশোধনের মাধ্যমে বয়সসীমা তুলে দেয়া হয়। কিন্তু অভিজ্ঞতার শর্ত থাকে আগের মতোই।
    নাদিয়া নিভিন ছিলেন অন্তর্বর্তী সরকারের 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য। তিনি ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর নিরপেক্ষ পরিচালক হিসেবে যোগদেন ২০২৫ সালের অক্টোবর। কোম্পানির একটি সূত্র জানায় এখনো তিনি ডেলটা লাইফের নিরপেক্ষ পরিচালক হিসেবে বহাল আছেন।
    জানা গেছে, নাদিয়া নিভিনের জন্ম কুয়েতে। সেখানে কিছু দিন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। এরপর ৪র্থ শ্রেণীতে পড়ার সময় পরিবারের সঙ্গে দেশে আসেন।
    ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোতে মাস্টার্স করেন নাদিয়া নিভিন। তিনি হার্ডাড ইউনিভার্সিটি থেকে জনপ্রশাসনে মাস্টার্স করেন।
    নাদিয়া নিভিন কর্মজীবন শুরু করেন ২০০৭ সালের আগষ্ট মাসে। ইউএনডিপির প্রোগ্রাম অফিসার হিসেবে। বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেন তিনি।
    নাদিয়া নিভিন আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করেন ২০০৯ সালে। প্রথম নিয়োগ পান জার্মানিতে। পরে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে কাজ করেন। এই টীমের কাজ ছিল বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি কান্ট্রি অফিসগুলোকে নির্বাচন বিষয়ক নীতিগত সহায়তা প্রদান।
    নির্বাচন বিষয়ক প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে আফগানিস্তানে কাজ করেন ২০১৩ সালে। এই কর্মসূচিতে নির্বাচন, সংসদ, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং লিঙ্গসমতা উন্নয়ন নিয়ে কাজ করেন।
    মায়ানমারে কাজে যোগদেন ২০২০ সালে মার্চে। এখানে তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবা, সীমান্তভিত্তিক টিকাদান কার্যক্রম এবং জাতিসংঘের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবাধিকার বিষয়ে কাজ করেন।
    পরে কয়েক বছরে পাকিস্তানের সাবেক ফেডারেল শাসিত উপজাতীয় (ফাটা) অঞ্চল ও খাইবার পাখতুনখোয়ায় কাজ করেন। এখানে তিনি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচি নিয়ে কাজ করেন। নাদিয়া নিভিন মালয়েশিয়ায় কাজ করেন ২০১৮ সালে। মালয়েশিয়ার তিনি নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী সংস্থা এবং আরও অনেক জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.