Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    তারল্য সংকট মোকাবিলায় আমানতের সুদের হার বাড়াচ্ছে ব্যাংকগুলো

    নভেম্বর ২৫, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণUpdated:নভেম্বর ২৫, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    তারল্য সংকট মোকাবিলার জন্য আমানতের সুদের হার বাড়াচ্ছে ব্যাংকগুলো। বাড়তি আমানত সংগ্রহ করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোও আমানতের সুদহার বাড়াতে শুরু করেছে। এর প্রভাবে ইতিমধ্যে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে। তবে এখন মূল্যস্ফীতির হারের নিচেই রয়ে গেছে আমানতের সুদহার।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক জুলাই থেকে সুদেরহার সীমিত আকারে বাজারভিত্তিক করেছে। ফলে ঋণের সুদের হারের ঊর্ধ্বসীমা তুলে নিয়ে এখন বাড়তি হারে নতুন সীমা আরোপ করেছে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেমন ঋণের সুদহার বাড়াতে পারছে, তেমনি আমানতের সুদের হারও বাড়াতে পারছে। ঋণ ও আমানতের সুদের হারের মধ্যকার ব্যবধান সর্বোচ্চ ২ থেকে ৪ শতাংশের মধ্যে রাখতে হবে। ফলে ঋণের সুদ হারের চেয়ে আমানতের সুদের হার ২ থেকে ৪ শতাংশ কম থাকবে। বর্তমানে ব্যাংকগুলোতে গড়ে ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান রয়েছে ৩ দশমিক ৩৩ শতাংশ। এর মধ্যে আমানতের গড় সুদ ৪ দশমিক ৫২ শতাংশ এবং ঋণের সুদ ৭ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের জুনে ব্যাংকে আমানতের গড় সুদহার ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। ঐ সময়ের ব্যবধানে সুদহার বেড়েছে দশমিক ৫৫ শতাংশ।

    তবে ব্যাংকগুলো গড়ে আমানতের সুদহার আরো বেশি বাড়াচ্ছে। এর মধ্যে সরকারি খাতের ব্যাংকগুলো আমানতের সুদহার বাড়িয়েছে ৫ থেকে ৮ শতাংশ। একই সঙ্গে আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্পগুলোও চালু করতে শুরু করেছে। বেসরকারি খাতের ব্যাংকগুলো আমানতের সুদহার বাড়িয়ে সর্বোচ্চ পৌনে ৯ শতাংশে নিয়ে গেছে। এসব ব্যাংক আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্পগুলোও চালু করেছে। এর মধ্যে সাত বছরে দ্বিগুণ আমানতসহ নানা প্রকল্প রয়েছে।

    আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমানতের সুদহার বাড়ানোর ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে তারা ছয় বছর মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে আড়াই শতাংশ যোগ করে আমানতের সুদ নির্ধারণ করতে পারবে। ট্রেজারি বিলের গড় সুদহার এখন ৭ দশমিক ৪৩ শতাংশ। এর সঙ্গে আরো আড়াই শতাংশ যোগ করলে সুদহার দাঁড়ায় ৯ দশমিক ৯৩ শতাংশ। অর্থাত্ এ হিসাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের বিপরীতে সুদ দিতে পারবে।

    এদিকে সেপ্টেম্বরে ১২ মাসের গড় হিসাবে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ। ব্যাংকগুলোর আমানতের সুদহার এখনো এর নিচে রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদহার মূল্যস্ফীতির কিছুটা বেশি হলেও মুনাফা থেকে কর ও সার্ভিস চার্জ কেটে নেওয়ার ফলে প্রকৃত সুদ আয় এখনো মূল্যস্ফীতির চেয়ে কম। এদিকে ব্যাংকগুলোতে এখন তারল্য সংকট কাটছে না। প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের তারল্য সহায়তা নিতে হচ্ছে।
    অকা/ব্যাংখা/ সকাল/২৫ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    তারল্য সংকট মোকাবিলায় আমানতের সুদের হার বাড়াচ্ছে ব্যাংকগুলো

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.