Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আগামী বছর থেকে জীবন বীমা কোম্পানির মান পরিমাপ

    অক্টোবর ১৬, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণUpdated:অক্টোবর ১৬, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আগামী বছর থেকে জীবন বীমা কোম্পানির মান পরিমাপ করা হবে। দেশে পরিচালিত বীমা কোম্পানিগুলোর সার্বিক কার্যক্রমের ওপর ভিত্তি করে মান পরিমাপ (গ্রেডিং) করা হবে।
    দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো. জয়নুল বারী এ কথা জানান। ১৬ অক্টোবর বিকেলে দেশের জীবন বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ বিষয়টিও উল্লেখ করেন। আইডিআরএ এক খবর বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে।
    বীমা শিল্পের বিকাশে এ খাতের সম্ভাব্য উন্নয়ন ও সার্বিক অগ্রগতি এবং সমস্যা নিয়ে রাজধানীর দিলকুশাস্থ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান। সভায় কর্তৃপক্ষের সকল সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক এবং কর্মকর্তাও উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক (লাইফ) সামগ্রিক লাইফ বীমা খাতের ওপর একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। বর্ণিত উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা হয়।
    মুক্ত আলোচনা ও মত বিনিময় সভা শেষে লাইফ বীমা খাতের উন্নয়নের জন্য চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বেশ ক’টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন, যা বীমা খাতকে শক্তিশালী করণ ও গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০২২-২০২৫ সাল পর্যন্ত যে পলিসিগুলো মেয়াদ উত্তীর্ণ হবে সে পলিসিগুলো পরিশোধের উপায় সংক্রান্ত বিস্তারিত কর্ম পরিকল্পনা লাইফ বীমা কোম্পানিসমূহ কর্তৃপক্ষ বরাবর অনতিবিলম্বে দাখিল করবে; লাইফ বীমা কোম্পানিগুলোর বীমা দাবি পরিশোধের হার বাড়াতে হবে এবং দ্রুত সকল বকেয়া নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে; বাংলাদেশ বীমা শিল্প উন্নয়ন প্রকল্পের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্পূর্ণ অটোমেশন করার যে কার্যক্রম চলমান রয়েছে তাতে সম্পূর্ণ অটোমেশনের আওতায় চলে আসলে বীমা কোম্পানিগুলোকে উক্ত সিস্টেমের সঙ্গে সংযুক্ত হতে হবে এবং সে লক্ষ্যে এখন থেকে বীমাকারীদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হাতে নিতে হবে; সর্বোপরি, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং লাইফ ইনসিওরেন্স কোম্পানিগুলোর নতুন নতুন পণ্যসমূহ সকলের মাঝে দ্রুত ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বহুল প্রচারণার উদ্যোগ নিতে হবে। ●

    অকা/বীখা/ রাত, ১৬ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.