Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিবের সঙ্গে ইডরার প্রথম বৈঠক

    সেপ্টেম্বর ১৫, ২০২১ ২:০০ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মত বিনিময় সভা ১৫ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশাস্থ কর্তৃপক্ষের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এতে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ।

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বীমা খাতের বর্তমান অবস্থাসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকাণ্ড পর্যালোচনা ছাড়াও সচিব কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় বীমা খাত সম্পর্কিত সার্বিক চিত্র তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডরা) সঙ্গে প্রথম বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব বীমা খাতের উন্নয়নে নির্দেশনা দেন। নির্দেশনামূলক বিষয়গুলো হলো - দেশের বীমা শিল্পের বিকাশে এবং উন্নয়নে অধিকতর গবেষণা প্রয়োজন। এ লক্ষ্যে কর্তৃপক্ষের গবেষণা কার্যক্রম গ্রহণ করতে করা, আন্তর্জাতিকভাবে বীমা শিল্পের যে বিকাশ হয়েছে সে সকল বিষয়সমূহ দেশের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া এবং তা দ্রুত বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখা। এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে প্রস্তাব প্রদানের নির্দেশনা প্রদান করেন নতুন সচিব। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বীমা শিল্পের সকলকে নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে বীমা ব্যবসার প্রসার ঘটানো,বীমা ব্যবসা বৃদ্ধি এবং পুনঃবীমার বিষয়ে দক্ষতা অর্জনে সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানেরও নির্দেশনা দিয়েছেন তিনি। 

    এছাড়াও, বীমা খাতকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় বিধি/প্রবিধি প্রণয়ন এবং বীমার পেনিট্রেশন তথা জিডিপিতে বীমা খাতের অবদান বৃদ্ধির জন্য যে সব সহযোগিতা প্রয়োজন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সে সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আর্থিক প্রতিষ্ঠান বিভারেগর সচিব। 

    সভায় আরও উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যগণ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব ড. নাহিদ হোসেন, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীগণ। খবর বিজ্ঞপ্তির ●

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.