Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সংবাদ সম্মেলনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যান ড. আসলাম
    আস্থা সংকটের কারণে জিডিপিতে বীমার অবদান বাড়ছে না

    জুলাই ২, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণUpdated:জুলাই ২, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ89
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান ড. এম. আসলাম আলম বলেছেন, আস্থা সংকটের কারণে দেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) বীমা খাতের অবদান অর্থাৎ পেনিট্রেশন বাড়ছে না। তিনি ২ জুলাই রাজধানীর দিলকুশাস্থ আইডিআরএ’র কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন।

    জনাকীর্ন সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, মহান জুলাই বিপ্লবের ফসল বর্তমান এ কর্তৃপক্ষ। তিনি ও তার ৪ সদস্যের স্বপদে যোগদানের ৭ মাসের আইডিআরএ’র সংস্কার ও উদ্যোগের চিত্র তুলে ধরেন।

    সংস্কার ও কার্যক্রমের চিত্র বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, দেশের বীমা খাত সংকটের মধ্যে আছে। ১৩ লাখ বীমা গ্রাহক কোম্পানিগুলোর কাছে দাবি বাবদ ৪ হাজার ৪১৪ কোটি টাকা পাবে। অপরিশোধিত এ অঙ্কের মধ্যে ৪৫ শতাংশ লাইফ এবং ৪৬ শতাংশ নন লাইফ বীমার। বর্তমানে ১৫টি লাইফ এবং ১৭টি নন লাইফ কোম্পানি ঝুঁকির মধ্যে রয়েছে। বীমা গ্রাহকের আস্থা দ্রুত হ্রাসমান বিষয়টি উল্লেখ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান বলেন, ১৪ বছরে ৫৪ লাখ বীমা পলিসি হ্রাস পেয়েছে। ২০২৪ সালে আমরা দেশের বীমা কোম্পানির বিরুদ্ধে ২৪ হাজার ৮৫২টি অভিযোগ পেয়েছি। কর্তৃপক্ষের বর্তমান স্বল্পসংখ্যক জনবল দিয়ে অভিযোগগুলোর দ্রুত সমাধান করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ২০১০ সালে বীমা খাতে যেখানে ০.৯৪ শতাংশ পেনিট্রেশন ছিল; ২০২৩ সালে তা ০.৪১ শতাংশ দাঁড়িয়েছে, ২০২৪ সালে তা আরো কমেছে। তিনি বলেন, এ সময়ে প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়েছে কিন্তু পেনিট্রেশন কমে যাচ্ছে। আস্থার যে সংকট যে তৈরি হয়েছে তা উত্তরণের পথ হিসেবে প্রস্তাবনা আকারে আমরা কিছু সংস্কারের রূপরেখা দাঁড় করেছি। যদিও তা চূড়ান্ত নয়। সকল অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ক্রমান্বয়ে তা চূড়ান্ত করব। এরমধ্যে বীমা ও রেজুলেশন আইন নতুন ও সংশোধন করার প্রস্তাব করেছি আমরা।

    ড. এম. আসলাম আলম ও সদস্যগণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে বলেন, সংকটে আক্রান্ত কোম্পানিতে বিদ্যমান আইনে প্রশাসক নিয়োগ করা যাবে না। সে জন্য আমরা আইনের সংশোধনী প্রস্তাব দিয়েছি। মুখ্য নির্বাহী নিয়োগ দেয় কোম্পানির পর্ষদ। আমরা তা যাচাই বাছাই করতে পারি মাত্র। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন কর্তৃপক্ষ (আইডিআরএ) এর বিরুদ্ধে বর্তমানে ১২৪টি মামলা রয়েছে। তিনি বলেন, বীমা খাতে আস্থার সংকট সমাধানে স্বচ্ছতা, জবাবদিহিতা  ও সুশাসন বৃদ্ধি করতে হবে।

    যাত্রী পরিবহনে ‘সকল যাত্রী বীমাকৃত’ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বিষয়টি দেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে এটা ঐচ্ছিক বিষয়, বাধ্যতামূলক নয়। আমিও মনে করি বাধ্যতামূলকভাবে সকল পরিবহন যাত্রীকে বীমার আওতায় আনতে হবে।

    এ ব্যাপারে সদস্য (নন লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘সকল যাত্রী বীমাকৃত’ স্লোগান এখন আর দেখা যায় না। কোম্পানিগুলোও এ বিষয়ে আগ্রহী নয়। আমরা মৃত যাত্রীর মনোনীতককে বিদ্যমান ২০ হাজার টাকা দাবির স্থলে তা বাড়িয়ে ২ লাখ টাকার প্রস্তাব করেছি।

    ৮২টি বীমা কোম্পানির উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য বর্তমান কমসংখ্যক জনবল প্রশ্নের জবাবে সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের সংখ্যার মতো জনবল এখানে না হলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বর্তমান ১৬০ জন কর্মকর্তা ও কর্মচারি খুবই অপ্রতুল। এ সংখ্যার মধ্যে নিয়মিত কাজ করেন প্রায় ১০০ জন। আমরা আইডিআরএ ৫৩৫ জন জনবলের প্রস্তাব রেখেছি। 

    সংবাদ সম্মেলনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (আইন) তানজিনা ইসমাইল, সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ, পরামর্শক (মিডিয়া ও যোগাযোগ) সাইফুন্নাহার সুমি, পরামর্শক এবং নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন। ●

    অকা/বীখা/প্র/ বিকেল/২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    ড. এম. আসলাম আলম পেনিট্রেশন বিআরটিএ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংস্কার সুশাসন

    এই বিষয়ে আরও সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.