Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ৪ বৈশাখ, ১৪৩৩ | ১৮ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কক্সবাজারে প্রগ্রেসিভ লাইফের বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

    অক্টোবর ৫, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে সকাল ৮ টায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। কক্সবাজারের এর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে হোটেল সী ওয়ার্ল্ড এ সমবেত হন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক বীমা কর্মী। এরপর হোটেল সী ওয়ার্ল্ড এ শুরু হয় বার্ষিক সম্মেলন ২০২৪ এর মূল অনুষ্ঠানসূচী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, এমবিই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান(পরিচালক), মোঃ জামিল শরিফ, পিএইচডি এফসিএমএ (পরিচালক) , শরিয়া কাউন্সিল এর চেয়ারম্যান প্রফেসঁর ড. আ ক ম আবদুল কাদের ও কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আমিন নোমান । সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন।
    সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শিপন;মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী(উপ-ব্যবস্থাপনা পরিচালক);শাহাজাহান আজাদী ,সিনিয়ার ডিএমডি (উন্নয়ন);মোঃ জসিম উদ্দিন, সিনিয়ার ডিএমডি (উন্নয়ন);মীর ফেরদৌস আহমেদ, সিনিয়ার ডিএমডি (উন্নয়ন) ও প্রধান আর্থিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন সংগঠন প্রধানগন।
    সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই বলেন, দেশের বীমা শিল্পে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স অন্যতম বীমা প্রতিষ্ঠান। শুধুমাত্র দেশের জনগণের কল্যাণে ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে প্রগ্রেসিভ লাইফ এবং প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই অর্থাৎ ২০০৫ সালে প্রতিষ্ঠানটি পুঁজি বাজারে তালিকাভূক্ত হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর অন্তর্ভূক্ত হয়। এছাড়াও কোম্পানিটি ২০০৮ সালে স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন এবং সার্বিক কার্যক্রম বিবেচনায় ‘দি বাংলাদেশ ইনস্টিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস’ এর নিকট থেকে ‘বেস্ট কর্পোরেট পারফরমেন্স এওয়ার্ড’ অর্জন করে। নিয়ন্ত্রক সংস্থা বীমা অধিদপ্তরের নির্দেশনায় ২০০৬ সালে সমাপ্ত হিসাব বৎসরের উপর ভিত্তি করে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড কর্তৃক কোম্পানির রেটিং সম্পন্ন করে ফলাফল ‘বিবিবি+’ প্রদান করা হয়েছে। বর্তমানে কোম্পানিটি দরিদ্র জনগোষ্ঠির কল্যাণার্থে দেশব্যাপী বীমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ২৪ বৎসরের প্রতিষ্ঠিত কোম্পানিটি অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দেশব্যাপী নিরলসভাবে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে।
    তিনি আরও বলেন, ইতিমধ্যে কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বিভিন্ন অনিয়মের কারনে দেওলিয়া হওয়ার পথে এবং তারা গ্রাহকদের দাবীর টাকা পরিশোধ করতে পারছে না। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ এই ধরনের কোন সমস্যা নেই। আমরা সব সময় গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে দাবী সময় মতো পরিশোধে বদ্ধপরিকর। কাঙ্খিত সাফল্য অর্জনে প্রতিটি উপজেলায় সংগঠন তৈরী করে অফিস স্থাপন করতে হবে। বেশি বেশি মহিলাকর্মী নিয়োগ করতে হবে, যাতে তারা বিদেশে চাকুরীরত পরিবারের সদস্যদের বীমার প্রয়োজনীয়তা বুঝিয়ে তাদের বীমা করতে উদ্বুদ্ধ করাতে সক্ষম হয়। এতে ব্যবসার পরিধি আরও সম্প্রসারিত হবে।
    প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদুল আমিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে বীমা সেবার মাধ্যমে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থাও নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে।২০২৪ সালে গ্রাহকের বীমা দাবী পুরন করা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর পলিসির সংখ্যা ছিল ১৯৯৭৯০টি, মোট ব্যবসার পরিমান ১২৫.৬৫ কোটি টাকা। এই পর্যন্ত মৃত্যুদাবি পরিশোধ করেছে ৯.২৭ কোটি, প্রত্যাশিত সুবিধা পরিশোধ করেছে ৯২.৫৩ কোটি, সমর্পণ মূল্য পরিশোধ করেছে ৭.৩৪ কোটি এবং মেয়াদ উত্তীর্ণ দাবী পরিশাধ করেছে ৩০৫.৬৬ কোটি টাকা সহ সর্বমোট ৪১৪.৮০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এফডিআর, বন্ড, বিজিটিবি ও শেয়ার ইনভেষ্টমেন্ট করা হয়েছে ১৯১.৪৯ কোটি টাকা, কোম্পানির লাইফ ফান্ডে রয়েছে ১০২.৯৯ কোটি টাকা।
    সারাদেশ থেকে প্রায় ৫০০ এরও অধিক উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৩ সালের সেরা ৭ জন উন্নয়ন কর্মকর্তাকে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য নির্বাচন করা হয়। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/জীবীকো/সখবি/সন্ধ্যা/৫ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.