দেশের নন লাইফ বীমা কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটড এর ৩৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল ২৫ জানুয়ারি। রাজধানীর মতিঝিলস্থ কোম্পানির নিজস্ব ভবন মেঘনা- কর্ণফুলী ভবনে সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সী সভাপতিত্বে করেন। কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।
সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সকলকে বীমার সঠিক নিয়ম-নীতি অনুসরণ করে বীমা প্রিমিয়াম সংগ্রহ করে কোম্পানিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান।
তিনি কোম্পানির ২০২৪ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় এবং ২০২৩ সালের তুলনায় প্রিমিয়াম আয় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বীমা দাবি দ্রুত পরিশোধ করে বীমা গ্রাহকদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেয়ার পরামর্শ প্রদান করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরও বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহবান জানান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/নলাবীকো/সখবি/ভোর/২৮ জানুয়ারি/২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

