Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    গোল্ডেন ও বায়রা লাইফের কার্যক্রম স্থবির ● আইডিআরএ’র শোকজ

    মার্চ ১২, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ96
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    চৌধুরী মো. শাহেদ ●
    দেশের তৃতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড ও বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। রাজধানীর মহাখালী এবং বিজয়নগরে অবস্থিত কোম্পানি দুটির প্রধান কার্যালয়ে সরেজমিনে গিয়ে তাদের কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় দেখা যায়। বিজয়নগরের মাহতাব সেন্টারে বায়রা লাইফের প্রধান কার্যালয় মাঝেমধ্যে খোলা থাকলেও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর ৯৯ মহাখালীস্থ এ্যামবন কমপেক্সস্থ অফিস রয়েছে তালাবদ্ধ। তবে বায়রা লাইফের প্রধান কার্যালয়ে পাওনাদারদের ভয়ে দায়িত্বশীল কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছেন।
    এদিকে ২০২৫ সালে কোম্পানি দুটির নিবন্ধন সনদ নবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেছে বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ জন্য ৫ মার্চ কোম্পানি দুটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের কাছে আইডিআরএ’র পরিচালক (নিবন্ধন ও ব্যবস্থাপনা, লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত আলাদা আলাদাভাবে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়।
    উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (রায়রা) এর ২৫৩ সদস্য মিলে ২০০০ খ্রিষ্টাব্দের ২৬ এপ্রিল বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গঠন করে। কদিন পর কোম্পানিটি বীমা কার্যক্রম শুরু করে। অথচ প্রায় ২৫ বছরেও কোম্পানিটি সাফল্য দেখাতে পারেনি। কোম্পানির নির্ভরযোগ্য একটি সূত্র অর্থকাগজকে জানায়, সর্বশেষ হিসাব অনুয়ায়ী বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর কাছে গ্রাহক ও অন্যান্যদের পাওনা ৭০ কোটি টাকা। সম্পদ ও নগদ তহবিল মিলিয়ে কোম্পানির রয়েছে ১০৫ কোটি টাকা। কোম্পানির নামে রাজধানীর মালিবাগ আবুল হোটেলের কাছে প্রায় ২২ কাঠার জমি রয়েছে যা সরকার অধিকৃত। এর বর্তমান বাজার মূল্য ৭৫-৭৭ কোটি টাকা। সরকার কোম্পানিকে জমিটি ছেড়ে দিলে গ্রাহকের পাওনা পরিশোধ করা সম্ভব বলে কোম্পানির হিসাব বিভাগ মনে করছে।
    একই সময়ে বীমা বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হয় তৃতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড। নামে সোনালী সুদিন। গোল্ডেন লাইফের চলছে বেশ দুর্দিন। গ্রাহকের পাওনা নিয়ে বছরের পর বছর ঘুরানো ও টালবাহানায় ভূক্তভোগীরা বেশ অর্থকষ্টের মধ্যে আছেন। পাওনা দিতে টালবাহানার জন্য কোম্পানির প্রধান কার্যালয় হামলার কবলে পড়ে। স্টাফদের মারধরও করা হয়। অনেকেই সম্মানের ভয়ে বেতন ও পাওনা না নিয়ে কোম্পানি ছেড়ে চলে গেছেন। কোম্পানির একটি বিশ্বস্ত সূত্র জানায়, ৪ মাস ধরে গোল্ডেন লাইফের প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিগণ বেতন পাচ্ছেন না। জানা গেছে, চেয়ারম্যান ও উপদেষ্টার (সাবেক এমডি) একতরফা সিদ্ধান্তে কোম্পানিটি রসাতলে এমন অভিযোগ দীর্ঘ সময়ের। গোল্ডেন লাইফের বর্তমান চেয়ারম্যান একই সঙ্গে একটি নন লাইফ কোম্পানিরও চেয়ারম্যান তাও অনেকদিন ধরে। সূত্র জানায়, সর্বশেষ হিসাব অনুয়ায়ী গ্রাহক ও অন্যান্য পাওনাদার গোল্ডেন লাইফের কাছে পাবে ৩৪ কোটি টাকা; অথচ সম্পদ আছে মাত্র ২১ কোটি টাকার। এ সম্পদ মূল্যের মধ্যে প্রধান কার্যালয়ে কোম্পানির কেনা ৫টি ফ্লোর এবং কুমিল্লাস্থ শপিংমলের স্পেস।
    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর একটি সূত্র জানায়, গ্রাহকদের স্বার্থে কোম্পানি দুটির অবস্থার পরিবর্তন না হলে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড ও বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পর্ষদ ভেঙ্গে দেওয়া হবে। ●
    অকা/জীবীকো/বিপ্র/সন্ধ্যা/১২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    গোল্ডেন লাইফ গ্রাহক পাওনা জমি পর্ষদ বায়রা লাইফ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

    এই বিষয়ে আরও সংবাদ

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.