Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চালু হয়েছে প্রযুক্তি পণ্যের বীমা

    মে ৪, ২০২২ ৬:০৬ পূর্বাহ্ণUpdated:মে ৪, ২০২২ ৬:০৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    স্মার্টফোনপ্রেমীদের স্বস্তি দিতে চালু হয়েছে প্রযুক্তি পণ্যের বীমা। ইতোমধ্যে দেশে এ সেবা চালু করেছে কয়েকটি প্রতিষ্ঠান। মোবাইল ফোন একবার নষ্ট হলে তা মেরামত বেশ সময়সাপেক্ষ। খরচ তো আছেই। মোবাইল ফোনের পর্দা ভেঙে গেলে, কোনও কারণে নষ্ট হলে, ব্যাটারি বসে গেলে, হারিয়ে গেলে সংশ্লিষ্ট বীমা কোম্পানি ক্রেতার মোবাইল মেরামত করে দেবে বা নির্দিষ্ট চার্জ দিয়ে দেবে। চুরি বা ছিনতাই হলে মোবাইল ফোনের দামের সমপরিমাণ (অব্চয় বাদ দিয়ে) অর্থ ক্রেতাকে পরিশোধ করবে।

    জানা গেছে, দেশে এই ডিজিটাল সার্ভিসটি একেবারেই নতুন। আলট্রুইস্ট টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতায় এই ইনস্যুরেন্স চালু করেছে। দুর্ঘটনায় ফোন নষ্ট এবং চুরি বা ছিনতাই হলে এই ইনস্যুরেন্স তা কাভার করবে। তবে বীমা করতে হলে নিবন্ধন করতে হবে প্রথমে।

    জানা গেছে ইনস্টা শিওর নামের একটি স্টার্টআপও এমন সেবা চালু করেছে। মোবাইল কেনার সময় শপ থেকেই একটি ফরম পূরণ করে ডিভাইস বীমা করা যাবে।

    বীমার বিভিন্ন প্যাকেজ ও মেয়াদ রয়েছে। মেয়াদের মধ্যে মোবাইলফোন দুর্ঘটনায় নষ্ট হলে বা চুরি-ছিনতাই হলে ইনস্টা শিওর ক্ষতিপূরণ দেবে।

    এ বিষয়ে জানতে চাইলে ইনস্টা শিওরের সিটিও মোহাম্মদ আলী বলেন, ‘মোবাইল ব্যবহারকারীদের স্বস্তি দিতে এটি (ডিভাইস ইনস্যুরেন্স) দারুণ কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি। বীমা করলে যে ক্ষতিপূরণ পাওয়া যায়, সেই অর্থ দিয়ে যে আরেকটি ফোন কেনা যায় সেই আস্থাটা তৈরি করতে হবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।’

    সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ডিভাইসের বীমা বড় পরিসরে চালু হলে জনপ্রিয়তা পাবে। ক্ষতিপূরণ পেলে ক্রেতাদের আস্থা বাড়বে এর ওপর।

    দেশের প্রযুক্তি অঙ্গন ঘুরে দেখা গেছে, ডিজিটাল ডিভাইসের বীমা সেবা আরও কয়েকটি প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছিল। তবে সেগুলো আলোর মুখ দেখেনি।

    দেশের কয়েকটি মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান, আমদানিকারকও এই সেবা ব্যবহারে উদ্যোগী হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে গ্রাহকের ধারণা কম।

    এ প্রসঙ্গে জানতে চাইলে সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহিদ বলেন, ‘এটা অবশ্যই শুভ উদ্যোগ। ক্রেতারা এতে উপকৃত হবে।’তিনি মনে করেন ক্রেতারা নিশ্চিন্তে একটা মোবাইল ফোন ব্যবহার করতে চান। এই ধরনের সেবা তাদের সেই নিশ্চয়তা দেবে।

    ট্রানশান মোবাইলের প্রধান নির্বাহী রেজওয়ানুল হকও মনে করেন মোবাইল উৎপাদক, পরিবেশক ও ক্রেতার জন্য এই সেবা চালু করা উচিত। ক্রেতা ফোন কেনার সময়ই সেটের সঙ্গে প্যাকেজ হিসেবে এটা পেতে পারেন।

    দেশে মটোরোলা মোবাইল ফোনের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাতও সমর্থন জানিয়ে বলেন, এটা ক্রেতাকে দামি, স্টাইলিশ ফোন কিনতে উৎসাহী করবে।

    দেশে মোবাইল বিপণনে অভিজ্ঞ ও এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান কানন এ বিষয়ে বলেন, ভারতে এটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এতে বিক্রেতারাও নির্ভার থাকেন। এটা বড় পরিসরে চালু হলে দেশে মোবাইল ফোন বিক্রি বাড়বে।

    #

    অকা/বীখা/ সকাল, ৪ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    চালু হয়েছে প্রযুক্তি পণ্যের বীমা

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.