Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চাহিদার চেয়ে ঋণ খুবই কম

    জুন ১৬, ২০২৪ ৫:০৬ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    কোরবানির পশুর কাঁচা চামড়া ক্রয় ও সংরক্ষণের জন্য দেশের ১২টি সরকারি-বেসরকারি ব্যাংক এবার ২৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১১ কোটি টাকা বেশি। যদিও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) দাবি ছিল এর প্রায় দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে।

    দেশে প্রতি বছর ঈদুল আজহায় প্রায় এক কোটি পশু কোরবানি হয়। এ চামড়ার বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। সাধারণত কাঁচা চামড়া ক্রয় ও সংরক্ষণের জন্য প্রতি বছরই সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নেন ট্যানাররা।

    বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত এ ঋণের পরিমাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ রয়েছে। যদিও ট্যানারিগুলো এ ঋণ নিয়ে যথাসময়ে ফেরত দেয় না বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর। এখন পর্যন্ত এ খাতে বকেয়া ঋণের পরিমাণ ৮ হাজার কোটি টাকা। এর মধ্যে ক্রিসেন্ট গ্রুপের একাই ৫ হাজার কোটি টাকা, বাকি সব ট্যানারিগুলোয় ৩ হাজার কোটি টাকা ঋণ বকেয়া আছে। ব্যাপক পরিমাণে ঋণ খেলাপি অবস্থায় থাকায় ব্যাংকগুলোও এ খাতে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) জানিয়েছে, চলতি বছর ১৭০ কোটি টাকার ঋণ রিশিডিউল করা হয়েছে।

    গত বছর ব্যবসায়ীরা প্রায় ৫০০ কোটি টাকা ঋণ চাইলেও, পেয়েছিলেন মাত্র ২৫৯ কোটি টাকা, যা চাহিদার প্রায় অর্ধেক। এর আগে ২০২২ সালে এ ঋণের পরিমাণ ৪৪৩ কোটি টাকা।

    গত বছরের চেয়ে বেশি ঋণ সহায়তা চেয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।

    এ প্রসঙ্গে ট্যানারি মালিকদের সংগঠনের সভাপতি মো. শাহীন আহমেদ বলেন, ‘কাঁচা চামড়া ক্রয় ও সংরক্ষণের জন্য কোরবানির আগে ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ দেয়, তা প্রয়োজনের খুবই অপ্রতুল। যদিও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আশ্বাস দিয়েছেন, পর্যাপ্ত ঋণ দিতে মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়া হবে।’

    চলতি বছর কোরবানির পশুর কাঁচা চামড়া ক্রয় ও সংরক্ষণের জন্য ১২টি সরকারি-বেসরকারি ব্যাংক ঋণ দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক- সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী। বাকি ঋণ দেবে বেসরকারি ব্যাংকগুলো।  ●

    অকা/শিখা/ফর/সকাল/১৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কোরবান পশুর চামড়া

    এই বিষয়ে আরও সংবাদ

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    নতুন নোট সংকটে চাপে ব্যাংকগুলো

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    আস্থাহীনতায় চাপে শেয়ার বাজার

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.