Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ৬ বৈশাখ, ১৪৩৩ | ১৯ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জীবিকার সংকটে ৮ লাখ বীমা এজেন্ট

    জুলাই ৩, ২০২১ ৬:৫৮ পূর্বাহ্ণUpdated:জুলাই ৩, ২০২১ ৬:৫৮ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    জীবিকার সংকটে ৮ লাখ বীমা এজেন্ট। অতিমারি করোনার প্রভাব সারাদেশের বীমা প্রতিষ্ঠানগুলোতে।

    সরকারি জীবন বীমা কর্পোরেশনে উন্নয়ন ম্যানেজার হিসেবে কাজ করেন আবুল কালাম আজাদ। পলিসির টাকা হিসাবে মাসে ১ লাখ ২৬ হাজার টাকার টার্গেট পূরণ করলে কোম্পানি  থেকে ১১ হাজার ৯০ টাকা বেতন।

    এর চেয়ে বেশি পারলে তার ওপর কমিশন। আর লক্ষ্যমাত্রা পূরণ না হলে বেতন নেই। কিন্তু করোনাভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে গৃহবন্দি তিনি। পরিবারের অন্য কোনো আয় নেই। এটা হল সরকারি প্রতিষ্ঠানের চিত্র। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও খারাপ।

    জানা যায়, বীমা প্রতিষ্ঠানের এজেন্ট, উন্নয়ন কর্মকর্তা এবং উন্নয়ন ব্যবস্থাপক মিলে তিন ক্যাটাগরিতে কমিশনে ৮ লাখের বেশি মানুষ কাজ করছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে তারা ঘরে আছেন। কোনো ধরনের আয় নেই।

    বীমা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কেউ যোগাযোগ করছে না। ফলে তারা অসহায়ভাবে দিন পার করছেন। তাদের সামনে বিরাট অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে এসব কর্মীর জন্য সরকারি সহায়তা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

    তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ. বি. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘এ শ্রেণির মানুষ বেশি অসহায়। তাদের কাছে ত্রাণ পৌঁছায় না। আবার মানুষের কাছে চাইতেও পারেন না। ফলে তাদের জন্য সরকারের সহায়তা জরুরি।

    তিনি বলেন, কোম্পানিগুলোর পক্ষ থেকে সবার আগে এগিয়ে আসা উচিত। কারণ তাদের কাছে সুশৃংখল একটি তালিকা রয়েছে। এছাড়াও তাদের প্রতিষ্ঠানের কর্মজীবীদের খাদ্য নিরাপত্তার ব্যাপারে তাদের দায়িত্ব রয়েছে।’

    বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘করোনার কারণে সারা বিশ্ব এখন বিপর্যস্ত। বাংলাদেশও একটা কঠিন সময় পার করছে। দেশের সব খাতের পরিস্থিতিই এখন খারাপ। এ সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। বীমাকর্মীদের জন্য সরকারের কাছে প্রণোদনা চাই।’

    নিয়ম অনুসারে বীমা পলিসি বিক্রির নির্ধারিত কমিশনের বাইরে তাদের কোনো বেতন-ভাতা নেই। বীমা কোম্পানিতে বীমা প্রতিনিধি বা বীমা এজেন্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কোনো বেতন দেয়া হয় না, শুধু কমিশনের ওপর ভিত্তি করে তাদের জীবন চলে।

    করোনা মহামারীতে ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ায় সম্পূর্ণভাবে উপার্জনহীন হয়ে পড়েছেন দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির কমিশনভিত্তিক কর্মীরা।

    বর্তমানে দেশে ৭৮টি বীমা কোম্পানি। এর মধ্যে সাধারণ বীমা ৪৬ এবং জীবন বীমা ৩২টি। এসব কোম্পানিতে ৮ লাখের বেশি এজেন্ট রয়েছেন, যাদের আয় বীমা পলিসির সঙ্গে সংপৃক্ত পলিসির টাকা না আনতে পারলে তাদের কোনো আয় নেই।

    বীমা প্রতিষ্ঠানের একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, করোনায় দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান, মিল-কারখানা, অফিস-আলাদত বন্ধ থাকায় বীমাকর্মীদের ব্যবসা নেই। তাই তাদের বেতন পাওয়ারও সুযোগ নেই।

    এ অবস্থায় সবচেয়ে বেশি সংকটে কমিশনভিত্তিক কর্মীরা। বীমা খাতের স্বার্থে এ মুহূর্তে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। তা না হলে দীর্ঘ মেয়াদে জনবল সংকটে পড়তে পারে বীমা খাত।

    এ অবস্থায় বীমা কোম্পানিগুলোর জন্য ২ শতাংশ সুদে ১৮ মাসের জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা প্রণোদনার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে বীমা ব্যবসা মূলত এজেন্টনির্ভর। সারা দেশে এজেন্ট সংখ্যা ৮ লাখের বেশি। তাদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী ৩০-৩২ লাখ। কিন্তু করোনায় এখন সব এজেন্ট ঘরবন্দি। কোনো কাজ করতে পারছেন না। তাই তাদের কোনো আয় রোজগারও নেই। এ অবস্থায় বীমা খাতের স্বার্থেই তাদের পাশে দাঁড়াতে হবে। তারা বাঁচলে বীমা খাত বাঁচবে। তা না হলে পেশা পরিবর্তন করতে বাধ্য হবেন তারা । যা হবে বীমা শিল্পের জন্য বিপজ্জনক।

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    জীবিকার সংকটে ৮ লাখ বীমা এজেন্ট

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এলপিজির দাম আবার বাড়ল – ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা

    দ্বৈত নাগরিকত্ব উন্নয়নের বাধা

    ব্যাংকনির্ভর ঋণচাপ
    রেকর্ড ছুঁইছে সরকারের অভ্যন্তরীণ ধার

    চাপে নিত্যপণ্যের বাজার

    বাড়লো জ্বালানি তেলের দাম
    অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.