রাজধানীর বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক মরহুম সেলিম মিয়ার মৃত্যুদাবীর ১ লক্ষ ৫৫ হাজার ৮৩ টাকার চেক তার স্ত্রী ও পলিসির নমিনী রুশিয়া বেগম এ নিকট ১৭ অক্টোবর হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
এছাড়াও প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সভার সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ডিএমডি মোঃ সাইফুল ইসলাম। সভায় ঢাকা বিভাগের বাছাইকৃত শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বীমা গ্রাহক সেলিম মিয়া ১ হাজার টাকা করে মাত্র ২৪ কিস্তির ২৪ হাজার টাকা জমা দিয়ে মৃত্যুবরণ করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীক/সখবি/ফর/রাত/১৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

