Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দায় পরিশোধে ব্যর্থ সানলাইফ, পদ্মা, প্রগ্রেসিভ ও গোল্ডেন লাইফে পর্যবেক্ষক নিয়োগ

    জুন ৫, ২০২৩ ১:৩২ পূর্বাহ্ণUpdated:জুন ৫, ২০২৩ ১:৩২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দীর্ঘদিন ধরে দায় পরিশোধে ব্যর্থতার অভিযোগে বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সানলাইফ, পদ্মা, প্রগ্রেসিভ ও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে। লাইফ বিষয়ে দেখভাল করার দায়িত্বে নিয়োজিত আইডিআরএ’র ৪ জন পরিচালককে (উপসচিব) পর্যবেক্ষক পদে নিয়োগ দেয়া হয় ৪দিন আগে। নিয়োগের কারণ গ্রাহকদের বীমা দাবী এবং কোম্পানির বিভিন্ন দায় পরিশোধে ব্যর্থতা। 

    আইডিআরএ’র পরিচালক (লাইফ) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত ৪টি ভিন্ন প্রজ্ঞাপনে এ ৪টি জীবন বীমা কোম্পানিটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকতাগণ হলেন- সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ মো. শাহ্ আলম, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ মো. জাহাঙ্গীর আলম, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স লিমিটেড এ মোহাঃ আব্দুল মজিদ এবং গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এ সুবীর চৌধুরী। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে তাঁরা নিযুক্ত থাকবেন বলে আদেশ দেয়া হয়। ১ জুন নিয়োগের ৪টি চিঠি কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে আইডিআরএ।

    চিঠিতে বলা হয়েছে, কোম্পানিগুলো বিশেষ করে বীমা দাবী যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ অভিযোগ করছে।  বীমা দাবী সময়মত পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

    বিষয়টি আইডিআরএ’র অবগত হওয়ায় কোম্পানি পরিচালনাগত স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে বীমা গ্রাহকদের দাবী পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বীমা আইন, ২০১০ এর ৫১(গ) ধারা অনুযায়ী এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সে চিঠিতে। এর আগে ডেলটা, সানফ্লাওয়ার ও হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ আইডিআরএ পর্যবেক্ষক নিয়োগ করে।●

    অকা/ বীখা/ সকাল, ৫ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.