Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশে নোভারটিসের ওষুধ উৎপাদন শুরু করল নেভিয়ান

    অক্টোবর ১৯, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    সিংহভাগ শেয়ার হাতবদলের পর নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড পরিবর্তিত নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি নামে যাত্রা শুরু করেছে। নতুন নামেও লাইসেন্সিং চুক্তির আওতায় বাংলাদেশে নোভারটিসের বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর উৎপাদন ও বাজারজাতকরণ অব্যাহত রাখবে নেভিয়ান।
    লাইসেন্সি হিসেবে নোভারটিস ব্র্যান্ডের ওষুধ নেভিয়ানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদন শুরু হয়েছে। এ উপলক্ষে ১৭ অক্টোবর ঢাকার একটি হোটেলে নেভিয়ান উৎপাদিত নোভারটিসের প্রথম ব্র্যান্ড ‘গ্যালভস মেট’ -এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, নেভিয়ানের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব কমিশন লিওনার্দো ডি অলিভেইরা জানুজ্জি সহ ওষুধ শিল্পখাত, সরকার ও আর্থিক খাতের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানে বক্তারা শেয়ার হস্তান্তরের পরও নোভারটিসের গবেষণাধর্মী ওষুধগুলোর প্রাপ্যতা বাংলাদেশের রোগীদের জন্য অব্যাহত রাখায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির সাথে নেভিয়ানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। লাইসেন্সিং চুক্তির আওতায় নোভারটিসের উৎপাদন ও মাননিয়ন্ত্রণ পদ্ধতি হুবহু অনুসরণ করতে হবে নেভিয়ানকে। একই উপাদানে, একই প্রক্রিয়ায় ও একই দক্ষ জনবল দিয়ে একই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদন হবে বিধায় নোভারটিসের ওষুধের গুণগত মানের কোনরকম পরিবর্তন হবে না বলে নিশ্চিত করেন নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী।
    নেভিয়ানের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, “উদ্ভাবনী ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে নোভারটিসের শেকড় ২৫০ বছরেরও অধিক সময় জুড়ে বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। বিগত ৫০ বছরে বাংলাদেশের রোগী ও চিকিৎসকদের কাছেও নোভারটিসের ওষুধগুলো আস্থার পরিপূরক হয়ে উঠেছে। বাংলাদেশে নোভারটিস শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিলে, আস্থার সেই জায়গাটিতে শূন্যতা পূরণ করতেই নেভিয়ানের এই যাত্রা।”
    অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান বলেন, “নেভিয়ানের ব্যানারে নোভারটিসের ওষুধ উৎপাদন শুধু একটি করপোরেট বা ব্যবসায়িক মাইলফলক নয়, বরং এটি বাংলাদেশে ওষুধ শিল্পের আত্মনির্ভরতার পথে এক শক্তিশালী অগ্রযাত্রা, যা এ দেশের মানুষকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
    উল্লেখ্য, ১৯৭৩ সালে বিসিআইসি’র সাথে যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে সিবা গেইগি বাংলাদেশ লি., যা ১৯৯৬ সালে বিশ্বব্যাপী স্যান্ডোজ নামে আরেক সুইজারল্যান্ডভিত্তিক ফার্মা কোম্পানির সাথে একীভূতকরণের ফলশ্রুতিতে নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড নামে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠানটির মূল শেয়ারহোল্ডার নোভারটিস এজি বাংলাদেশে এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিলে তা অধিগ্রহণে এগিয়ে আসে দেশের আরেক শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক রেডিয়েন্ট।
    সিংহভাগ মালিকানার পরিবর্তন হলেও প্রতিষ্ঠানটিতে বিসিআইসি'র শেয়ারহোল্ডিং অপরিবর্তিতই থাকছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির নাম বদল হলেও আন্ডারলাইসেন্সি হিসেবে বাংলাদেশে নোভারটিসের সব ওষুধের উৎপাদন নেভিয়ানে অব্যাহত থাকবে। এর পাশাপাশি, নোভারটিসের নতুন আবিষ্কৃত ওষুধগুলোর আমদানিকারক হিসেবেও বাংলাদেশে কাজ করবে নেভিয়ান।
    টঙ্গীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়ন গুড ম্যানুফ্যাকচারিং সনদপ্রাপ্ত কারখানা থেকে নেভিয়ান সুইজারল্যান্ডভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান স্যান্ডোজের আওতাভুক্ত ইউরোপসহ বিভিন্ন দেশে ওষুধ রপ্তানির প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক উৎপাদক হিসেবে যুক্ত রয়েছে। ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশসহ বায়োটেকনোলজির মত অত্যাধুনিক ওষুধপ্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন নেভিয়ানের উদ্েযাক্তারা। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/ওশি/সখবি/বিকেল/১৯ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    নতুন নোট সংকটে চাপে ব্যাংকগুলো

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    আস্থাহীনতায় চাপে শেয়ার বাজার

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.