Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশের আমদানি-রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন

    জুন ২৮, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণUpdated:জুন ২৮, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এনবিআরের অন্তর্ভুক্ত সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতির প্রেেিত দেশের আমদানি-রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দপ্তরগুলোর কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চালু থাকায়, আমদানিকারক ও রফতানিকারকরা যথাসময়ে আমদানি করা কাঁচামাল খালাস করতে পারছেন না। এতে বর্ধিত লিড টাইম আরো বাড়ছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া, বিভিন্ন বন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি ও রোদে নষ্ট হচ্ছে। প্রত্যাশিত ইউপি পেতে ১০ থেকে ১৫ দিন সময় লেগে যাচ্ছে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে সৃষ্ট জটিলতায় বায়াররা (ক্রেতা) শিপমেন্ট ও রফতানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। ২৮ জুন দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    বিসিআই সভাপতি বলেন, সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু ক্রেতা/বায়ার এরই মধ্যে শিপমেন্ট ও রফতানি আদেশ বাতিলের হুমকি দিয়েছেন। পাশাপাশি পোর্ট ডেমারেজ নির্ধারিত রেটের ৪ গুন হারে পরিশোধ করতে হচ্ছে, যা ব্যবসার ব্যয় বাড়াচ্ছে।

    ১৪ মে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কলম বিরতির ডাক দেয়। এই সময় থেকে নানা আলোচনা ও বৈঠকের পরও এর সমাধান না হওয়ায় ধীরে ধীরে এনবিআরসহ এর অন্তর্ভুক্ত সব দপ্তরের দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। বর্তমানে এই আন্দোলন আরো কঠিন রূপ ধারণ করেছে এবং আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

    আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, উদ্ভুত পরিস্থিতি নিরসনে সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডার যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসা খুবই জরুরি।

    এ সময় সংকট নিরসনে তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি বা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার করে কোনো শর্ত ছাড়াই দ্রুত কাজে যোগদানের আহবান জানান।

    সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভীর রহমান, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিরা ছিলেন। ●

    অকা/আখা/ফর/বিকাল/২৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রপতি হোন দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.