Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    মে ৯, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণUpdated:মে ৯, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    আমিষের চাহিদা মেটানোর অন্যতম উৎস ডিম। তবে, ডিম কেনা নিয়েও বর্তমানে দুশ্চিন্তায় ক্রেতারা। নানা অজুহাতেই বাড়ছে দাম। এক মাস আগেও যে ডিম বিক্রি হতো প্রতি ডজন ১০০ থেকে ১১০ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা।

    ডিমের দাম কেন বাড়ছে তা নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারছে না কেউ। অনেকে আবার অজুহাত দিচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির। এমনকি, পাইকারি ক্ষেত্রে একদিনে ডিমের দুই দামও দেখা গেছে। আর হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে ডিমের দাম।

    খুচরা দোকানে শুক্রবার ছুটির দিনে যে ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩০ টাকা, সেটি পাড়া-মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। অর্থাৎ, বাজার থেকে মহল্লায় আসতে আসতে ডিমের দাম বেড়ে যাচ্ছে ১০ থেকে ২০ টাকা। আবার পাইকারি ব্যবসায়ীরা সকালে এক দামে বিক্রি করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের দাম বাড়িয়ে বিক্রি করতে শুরু করেন।

    শুক্রবার (৮ মে) রাজধানীর মিরপুর ১১ নম্বরের কাঁচাবাজারের খুচরা ও পাইকারি দোকান এবং মিরপুর ১২ নম্বর এলাকার ১০টির বেশি মুদি দোকান ঘুরে এই চিত্র দেখা যায়।

    হঠাৎ ডিমের দাম বাড়ায় নাখোশ ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষই। ক্রেতারা বলছেন, যখন মাছ-মাংসের দাম চড়া তখন ডিমের দামটা কম থাকা উচিত ছিল। অপরদিকে, বিক্রেতারা বলছেন দাম কমলে তাদের বিক্রি ও লাভ দুটোই বাড়তো।

    আজ বাজারে প্রতি ডজন মুরগির লাল ডিম ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৬০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে প্রতি ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

    মার্চ মাসের শেষের দিকে বাজারে প্রতি ডজন মুরগির লাল এবং সাদা ডিম ১০০ টাকা করে বিক্রি হয়েছে। আর মহল্লার দোকানে সেটা বিক্রি হয়েছে ১১০ টাকা করে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে এসব ডিমের দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

    বিভিন্ন কারণ দেখিয়ে বেশি দামে ডিম বিক্রি হচ্ছে বাজারে ও মহল্লার দোকানগুলোতে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সংকটকে দাম বেড়ে যাওয়ার এক অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা।

    সোহেল পুডিং হাউজের বিক্রেতা মো. সোহেল বলেন, “দুই সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। তেলের ক্রাইসিস যখন শুরু হয়েছে তখন থেকেই ডিমের দাম বাড়তে শুরু করেছে। এর আগে আমরা ১১০ টাকা করে বিক্রি করতাম।”

    মিরপুর ১২ নম্বরের আসিফ জেনারেল স্টোরে প্রতি ডজন ডিম বিক্রি করছে ১৪৮ থেকে ১৫০ টাকা করে। দাম কেন এত বাড়লো জানতে চাইলে বিক্রেতা বলেন, “আমরা তো জানি না, পাইকাররা জানে। আমরা বাজারের থেকে একটু বেশিতে বিক্রি করি এলাকায়। কারণ, আমাদের আনতে ভাড়া লাগে। না হলে তো আমাদের এলাকায় বিক্রি করে পোষাবে না।”

     

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    আমিষ ডিম বাজার মিরপুর

    এই বিষয়ে আরও সংবাদ

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

    বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট ইউনিট ফের চালু

    সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মূল হোতা কর অঞ্চল-১০ এর কর্মচারী মো. আসাদুজ্জামান
    আয়কর বিভাগে সিন্ডিকেট ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

    রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

    স্কটল্যান্ড পরীক্ষায় ব্রাজিল, মাঠে নামতে পারেন রায়ান

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

    বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট ইউনিট ফের চালু

    সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    রফতানি বাজারে সাফল্য-সংকটের দ্বৈত চিত্র

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    ৪৬ মার্কিন প্রতিষ্ঠানের পণ্য কেনায় নিষেধাজ্ঞা চীনের

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    ইস্টার্ন হাউজিং কর্মকর্তার চার দিনের রিমান্ড

    হরমুজ প্রণালি: অবশেষে মুক্ত ‘বাংলার জয়যাত্রা’

    ইসলামী ব্যাংকের পুনরুত্থান কি সম্ভব?

    আপাতত তোলা হচ্ছে না সালমান শাহর লাশ

    ক্লোসাকে ছুঁয়ে মেসি-রোনালদোকেও ছাড়ালেন এমবাপে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.