Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    জুন ২২, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণUpdated:জুন ২২, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ59
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    রুনা হোসেন> 

    চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পরীক্ষিত অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। তবে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বড় একটি বৈশিষ্ট্য হলো—বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্য চীন থেকে আমদানি করলেও রফতানির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। ফলে প্রতি বছর উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির মুখে পড়তে হয় বাংলাদেশকে। এ বাস্তবতায় রফতানি বৃদ্ধি এখন ঢাকা-বেইজিং অর্থনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

    এমন বাস্তবতায় বাংলাদেশের রফতানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর। সরকারের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করছেন, সফরটি সফল হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরও সহজ হবে। এর ফলে আগামী কয়েক বছরে দেশটিতে বাংলাদেশের রফতানি বর্তমানের তুলনায় কয়েকগুণ বাড়ার সুযোগ সৃষ্টি হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, চীনের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য, হিমায়িত খাদ্য এবং ওষুধশিল্পের পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধা, বাজারসংক্রান্ত জটিলতা এবং পর্যাপ্ত বিপণন সুবিধার অভাবে সেই সম্ভাবনার পুরোটা কাজে লাগানো সম্ভব হয়নি।

    সংশ্লিষ্ট মহলের আশা, প্রধানমন্ত্রীর সফরে বাজারে প্রবেশাধিকারের সম্প্রসারণ, বাণিজ্য সুবিধা বৃদ্ধি, বিনিয়োগ সহযোগিতা এবং শিল্প খাতে যৌথ উদ্যোগের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও নতুন উদ্যোগ আসতে পারে।

    ব্যবসায়ী নেতারা বলছেন, চীনের বিশাল ভোক্তা বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো গেলে দেশের রফতানি আয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানো এবং বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে নতুন বাজার সম্প্রসারণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় প্রধানমন্ত্রীর চীন সফর শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    তাদের প্রত্যাশা, সফর শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে কার্যকর সিদ্ধান্ত এবং নতুন সমঝোতা সামনে আসবে, যা বাংলাদেশের রফতানি খাতকে আরও গতিশীল করতে সহায়তা করবে।

    আমরা আশা করবো, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে নতুন বাজার সম্প্রসারণ ঘটবে। জোরদার হবে বাংলাদেশে চীনা বিনিয়োগ। দুই দেশের মধ্যে আমদানি-রফতানি যেমন বাড়বে, তেমনি সবচেয়ে বেশি উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কাটিয়ে উঠে গতিশীল হবে দেশের অর্থনীতি।

    লেখিকা : গণমাধ্যমকর্মী।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    অর্থনীতি চীন সফর তারেক রহমান প্রধানমন্ত্রী

    এই বিষয়ে আরও সংবাদ

    ভারতে সর্বোচ্চ সম্মান পাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

    ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলছে

    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই বেসরকারি বিনিয়োগ

    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    মানুষের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.