Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রযুক্তিবিদ স্টিভ জবস সম্পর্কে যা বললেন প্রযুক্তি উদ্যোক্তা আন্দ্রিসেন

    জুলাই ৫, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    স্টিভ জবস যদি বুঝতেন, আপনি আপনার কাজ সম্পর্কে সম্পূর্ণভাবে প্রস্তুত, সব খুঁটিনাটি জানেন, পেশাগতভাবে আপনি নিজেকে সেরা পর্যায়ে নিয়ে গেছেন, তাহলে তিনি হতেন আপনার জীবনের সেরা ম্যানেজার। তার নেতৃত্বে কাজ করাটা হয়ে উঠত দারুণ অনুপ্রেরণাদায়ী এক অভিজ্ঞতা।’ আন্দ্রিসেনের ভাষায়, কর্মদক্ষতা ও উৎকর্ষের প্রশ্নে কোনো ছাড় দিতেন না জবস। তার প্রতিষ্ঠানে টিকে থাকতে হলে প্রত্যেককে সর্বোচ্চ মানের কাজ দেখাতেই হতো। তিনি বিশ্বাস করতেন, সেরা লোকদের পাশে সেরা লোকেরাই থাকতে চান। আর এর মাধ্যমেই একটি দল গড়ে ওঠে, যারা নিজেদের সেরাটা দিতে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে।

    স্টিভ জবস ছিলেন বিতর্কপ্রবণ, অনমনীয় ও খুঁতখুঁতে। এই তিন শব্দে হয়তো তাকে বর্ণনা করা যায়। তবে ঠিক এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই লুকিয়ে ছিল তার নেতৃত্বের বিশেষত্ব। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা জবসকে ‘মানব ইতিহাসের অন্যতম বিতর্কপ্রবণ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারী মার্ক আন্দ্রিসেন।

    সম্প্রতি তার বিনিয়োগ প্রতিষ্ঠান আন্দ্রিসেন হোরোভিৎসের পডকাস্ট ‘এ১৬জেড’-এ অংশ নিয়ে স্টিভ জবস সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন আন্দ্রিসেন। তিনি বলেন, ‘আপনার সামনের টেবিলে রাখা গ্লাসটির আকার নিয়েও জবস তর্কে যেতেন। এমন কিছু ছিল না, যার সঙ্গে তিনি বিনা প্রশ্নে একমত হতেন। তিনি সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করতেন, চ্যালেঞ্জ করতেন। সেটাই ছিল তার সৃষ্টিশীলতার মূল ভিত্তি।’ আন্দ্রিসেনের মতে, জবস কখনোই প্রচলিত কোনো কিছুকে চোখ বন্ধ করে মেনে নিতেন না। তিনি বলেন, ‘স্থির অবস্থা কিংবা প্রচলিত চিন্তা তার কাছে গ্রহণযোগ্য ছিল না। তিনি বরাবরই নতুন কিছু ভাবতেন, প্রতিষ্ঠিত ব্যবস্থাকে নাড়িয়ে দিতে চাইতেন।’ তবে বিতর্কপ্রিয়তা বা তর্ক করার স্বভাবকে নেতিবাচক হিসেবে দেখেন না আন্দ্রিসেন। তার মতে, এখান থেকেই জন্ম নিয়েছে জবসের ব্যতিক্রমী নেতৃত্বগুণ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

    জবসের এই ‘উচ্চমাননির্ভর’ কর্মদর্শনই আন্দ্রিসেনের মতে, তাকে শুধু সফল উদ্যোক্তা নন, এক অনন্য ব্যবস্থাপক হিসেবেও প্রতিষ্ঠা করেছে। তার সঙ্গে কাজ করা অধিকাংশ ব্যক্তি বিশ্বাস করেন, তাদের কর্মজীবনের সেরা কাজগুলো করেছেন তাঁকেই ঘিরে।

    পডকাস্টে স্টিভ জবসকে ঘিরে গড়ে ওঠা জনমত ও প্রচলিত আলোচনা নিয়েও কথা বলেন মার্ক আন্দ্রিসেন। তার মতে, জবসকে নিয়ে অধিকাংশ লেখা ও বক্তব্য দুটি মেরুতে অবস্থান করে। কিছু মানুষ তাকে পরম মহৎ চরিত্র হিসেবে তুলে ধরেন, আবার অনেকে দেখান ‘কঠিন স্বভাবের এক রাগী বস’ হিসেবে, যিনি কর্মীদের ওপর সভায় চিৎকার করতেন কিংবা হঠাৎ কাউকে ছাঁটাই করে দিতেন। ●

    অকা/তপ্র/ফর/সন্ধ্যা/৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    সাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.