Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশীদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ওমানের

    জুন ১৩, ২০২৪ ৪:০১ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    বাংলাদেশী নির্দিষ্ট কিছু শ্রেণী নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান সরকার। ১২ জুন ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    ওমান দূতাবাস বলছে গত বছরের অক্টোবরে বাংলাদেশী নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দেয়া হয়েছে। ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার ওপর থেকেও। অফিশিয়াল ভিসা ও আর্থিক সক্ষমতাসম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ওমান দূতাবাস উল্লিখিত শ্রেণীভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে এবং ভিসা ইস্যুর ব্যাপারে রয়াল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। তথ্য যাচাই-বাছাইসহ ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে এক থেকে চার সপ্তাহ।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও ওমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের কর্তৃপক্ষ অনেক দূর এগিয়ে গেছে।

    বিজ্ঞপ্তিতে ওমান দূতাবাস বলে, ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিছক একটি অরাজনৈকিত সিদ্ধান্ত, যা শ্রমবাজার সমীক্ষা ও পর্যালোচনার ভিত্তিতে চলমান প্রক্রিয়ার অংশ। বাংলাদেশ ও ওমান উভয় দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের বিচক্ষণ ও সুযোগ্য নেতৃত্বের হাত ধরে এ সম্পর্কের ক্ষেত্র দিন দিন বাড়ছে এবং বহুমাত্রিক ধারায় সম্প্রসারণ হতে চলছে।

    গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশী নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান সরকার। ভিসা নিষেধাজ্ঞার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, এ নিষেধাজ্ঞা সাময়িক।

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০০৪-২০২৪ সাল পর্যন্ত দেশ থেকে ১৬ লাখ ৫৩ হাজার ৩৪৩ জন ওমানে গেছেন। ●

    অকা/শ্রবা/ফর/সকাল/ ১৩ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ওমান বাংলাদেশ

    এই বিষয়ে আরও সংবাদ

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    সিটিটিসি-এটিইউ-র‍্যাবের চ্যালেঞ্জ, বাড়ছে জঙ্গি হুমকি

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে ধীরগতি, কমেছে ৩ শতাংশ

    অর্থনৈতিক সংস্কারে গতি আনলে বাড়বে মার্কিন বিনিয়োগ: রাষ্ট্রদূত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.