Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ৫ বৈশাখ, ১৪৩৩ | ১৮ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাড়ছে কৃষি বীমা

    মার্চ ২১, ২০২২ ৬:৩২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সময়ের প্রয়োজনে বড় হচ্ছে দেশের কৃষি খাত। সেই সঙ্গে আবিষ্কার হচ্ছে নতুন জাতের ফসলের জাত। জলবায়ু পরিবর্তনের কারণে এ খাতের ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত।

    চাষের ক্ষেত্রে বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত কৃষকদের স্বাভাবিক ঝুঁকি বীমা প্রদান করা হয়। দাবানল, বজ্রপাত, ঝড়, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা প্লাবন, খরা, শুষ্ক মৌসুম, রোগ পোকার ক্ষতি প্রভৃতি নানারকম ঝুঁকির জন্য ফসলের ক্ষতি হলে কৃষকরা এই বীমার আওতায় আসবেন।

    জলবায়ুর খারাপ অবস্থা নির্দিষ্ট সুচকে পৌঁছালেই একজন কৃষক বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবির অধিকারী হন। যেমন একটি পলিসির শর্তানুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে টানা ৭২ ঘন্টা থাকলে এবং আর্দ্রতা ৮৫ শতাংশের বেশি হলে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারেন।

    জলবায়ু বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, গত বছর আবহাওয়ার অস্বাভাবিক আচরণে কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও কৃষি, উন্নয়নকাজসহ সব পরিকল্পনায় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টি মাথায় রেখে এগোতে হবে। এই ক্ষেত্রে কৃষিবিমার মাধ্যমে কৃষকদের সুরক্ষা দেওয়া যাবে।

    তিনি বলেন, বীমার কিস্তি বা প্রিমিয়াম যেন বেশি না হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে। কারণ, অনেক দেশে বেশি অঙ্কের প্রিমিয়াম বিদ্যমান, তাই এই ধরনের বিমা সফল হয়নি। আর এ ধরনের বীমার কিস্তি বেশির ভাগই সরকারকে দিতে হবে। যেটি পাশের দেশ ভারতে আছে।

    ২০১৯ অর্থবছরে দুটি বীমা কোম্পানি মাত্র ১ হাজার ৫২৬টি কৃষি বিমা পলিসি বিক্রি করলেও মাত্র চার বছরের ব্যবধানে তা এখন ২ লাখ ১৪ হাজার ৮৩৬টিতে পৌঁছে গেছে।

    এখন পর্যন্ত দেশের ৪২ জেলার ৬০ হাজার কৃষক গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের বীমা সেবার আওতায় এসেছেন। তবে মাঠ পর্যায়ে বীমা কোম্পানিগুলোর পর্যাপ্ত জনবল না থাকায় বীমা পণ্য বিতরণ ও পরিচালনায় কৌশলগত ও বন্টন অংশীদার হিসেবে কাজ করছে: ব্র্যাক, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো), গ্রাম উন্নয়ন কর্ম, জেবিকে এন্টারপ্রাইজ এবং ইজাব এগ্রো লিমিটেড।

    গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের হেড অফ ইমপ্যাক্ট বিজনেস ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভাশীষ বড়ুয়া জানান, তাঁদের প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বীমা নিয়েছেন উত্তরাঞ্চলের কৃষকেরা।

    তিনি বলেন, উত্তরাঞ্চলে বেশি বন্যা হয়। বীমা করা থাকলে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে কৃষকেরা ক্ষতিপূরণ পান, যা দিয়ে আবার কৃষিকাজ করতে পারেন।

    তিনি আরো বলেন, ২০১৭ সালে আগাম ও স্বাভাবিক বন্যায় হাওরের ৫২ লাখ ৫০ হাজার টন ফসলের ক্ষতি হয়। এর আর্থিক মূল্য ছিল ৩ হাজার ৪৮৬ কোটি টাকা। আগাম ও স্বাভাবিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতির জন্য হাওরের কৃষককে ত্রাণ, নগদ সহায়তা, প্রণোদনাসহ নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

    কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২০১৮ সালে সিনজেনটা ফাউন্ডেশন ‘সুরক্ষা’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করে। এর আওতায় আছে অন্তত ১৯টি বীমা পণ্য; যা অনেক কৃষককে তাদের আমন ও বোরো ধান, আলু, ভুট্টা ও শিম শস্যের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে বাণিজ্যিকভাবে সুরক্ষা দিয়েছে।

    সিনজেনটা ফাউন্ডেশন এবং বিমা কোম্পানিগুলোর সূত্রমতে, সাধারণ বীমা কর্পোরেশন ও গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২০১৯ অর্থবছরে মাত্র ১ হাজার ৫২৬টি কৃষি বিমা পলিসি বিক্রি করে। কিন্তু মাত্র চার বছরের ব্যবধানে তা এখন ২ লাখ ১৪ হাজার ৮৩৬টিতে পৌঁছে গেছে।

    বীমাকারী কৃষকরা প্রতি সপ্তাহে ফোনে আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কতা এবং কৃষি-পরামর্শ পরিষেবা পান। আর বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রেও তাদের কোনো দাবি উত্থাপন করতে হয় না। বরং পুরো প্রক্রিয়ায় স্বয়ক্রিয়ভাবে সম্পন্ন হয়।

    ব্র্যাকের এগ্রিকালচারাল ইন্সুরেন্স, মাইক্রোফিন্যান্স এর টিম লিডার আলী তারেক পারভেজ বলেন, “আমরা মূলত মাইক্রোফিন্যান্স নিয়ে কাজ করি। এ কারণে যারা আমাদের থেকে কৃষি ঋণ নেয়, তাদের কাছে আমরা ইনস্যুরেন্স পণ্যগুলো অফার করি।”

    জানা গেছে, এখন পর্যন্ত কৃষকরা সবচেয়ে বেশি বিমা করেছেন আলুর জন্য। চার বছরে -আলুতে বিমা করা হয়েছে ৯২ হাজার ৬১৬টি, আমন ধানে বীমা হয়েছে ৭৭ হাজার ৫৯৩টি, বোরো ধানে ৪২ হাজার ১৭৪টি, ভুট্টায় ২ হাজার ৩৪৭টি এবং শিমে বীমা হয়েছে ১০৭টি।

    বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা বলছেন কৃষকরা প্রিমিয়াম দিতে অনিচ্ছুক এবং তাদের এর গুরুত্ব সম্পর্কে সচেতন করা উচিত।

    তারা বলেন, যখন কোনো দুর্যোগ আঘাত হানে, কৃষকরা ফসল হারানোর ঝুঁকি অনুভব করে এবং প্রিমিয়াম দিতে আগ্রহী হয়। যাইহোক, যখন জিনিসগুলি ঠিক থাকে এবং ফসলের উৎপাদন ভাল হয়, তখন তারা প্রিমিয়াম দিতে আগ্রহী হয় না।

    সাধারন বীমা কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক ওয়াসিফুল হক মনে করেন, বীমা খাতের প্রবৃদ্ধির জন্য সরকারি সহায়তা প্রয়োজন। সরকার যদি বীমা প্রিমিয়ামে ভর্তুকি দেয় তবে কৃষক এবং বীমা কোম্পানি উভয়ই উপকৃত হবে বলে তিনি মনে করেন।

    #

    অকা/বীখা/দুপুর, ২১ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বাড়ছে কৃষি বিমা

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.