নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের উপদেষ্টা আহসানুল ইসলাম টিটুকে শুভেচ্ছা জানাতে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর একটি দল তার দফতরে দেখা করেন ২৩ জানুয়ারি ।
বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস আলী তালুকদার।
আহসানুল ইসলাম টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এবং ২০২৪ সালে একই দল হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/বীখা/রাত, ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

