বাংলাদেশের বেসরকারি বীমা কোম্পানি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, এফবিসিসিআইয়ের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন।
বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মনির হোসেন, পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান চৈতন্য কুমার দে চয়ন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ, উদ্যোক্তা পরিচালক মো: আমিন হেলালী, পরিচালক মো: খলিলুর রহমান মাসুম, পরিচালক কাজী সামিরুল হক, শেয়ার হোল্ডার মো: ইকবাল হোসেন চৌধুরী, শেয়ার হোল্ডার সিদ্দিকুর রহমান, শেয়ার হোল্ডার আবু সালেহ আবদুল মুয়ীজ, শেয়ারহোল্ডার জেসমিন আক্তার, শেয়ার হোল্ডার শিয়াজিন সাদমিন হক এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।
সভার শুরুতেই বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মরহুম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল আহাদ, প্রতিষ্ঠাতা পরিচালক ও ইসি কমিটির সাবেক চেয়ারম্যান রোটা: ইঞ্জি: মোহা: মোহাব্বত উল্যাহ্ এবং পরিচালক কাজী এনামুল হকের রূহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় ২০২৩ অর্থ বছরের বার্ষিক নিরীতি আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় এবং মোস্তফা আজাদ চৌধুরী আবার বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক মো: আমিন হেলালী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীক/সখবি/ফর/রাত/২০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

