Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক ঋণের সুদ হার কমবে

    জানুয়ারি ২, ২০২৪ ৪:১৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    নতুন বছরে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি সুখবর মিলেছে। আন্তর্জাতিক বাজারে বৈদেশিক ঋণের সুদ হার কমবে। 

    বৈশ্বিকভাবে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আসায় বড় অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার আর বাড়াবে না। ফলে আন্তর্জাতিক বাজারে বৈদেশিক ঋণের সুদ হারও কমে আসবে। এতে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতির বিপরীতে সুদ পরিশোধ কমবে। 

    একই সঙ্গে নতুন ঋণ মিলবে কম সুদে। আমদানির বিপরীতে যে ঋণ নেওয়া হয় সেগুলোর বিপরীতে সুদ হার কমায় আমদানি খরচও কিছুটা কমবে। ইতিমধ্যে ঋণের সুদ হার কমতে শুরু করেছে।

    সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে বৈদেশিক ঋণের বড় অংশের লেনদেন হয় লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট বা লাইবর হারে। ছয় মাস মেয়াদি ডলার বন্ডের লাইবর রেটকে বৈদেশিক ঋণের সুদ হারের ভিত্তি ধরা হয়। এর সঙ্গে ২ থেকে ৪ শতাংশ যোগ করে ঋণ সুদ হার নির্ধারিত হয়। 

    করোনার আগে ২০১৯ সালের ডিসেম্বরে ছয় মাস মেয়াদি ডলার বন্ডের লাইবর রেট ছিল ২ শতাংশ। করোনার সময় ২০২১ সালের ১১ আগস্ট এ হার কমে সর্বনিম্ন দশমিক ১৫ শতাংশে নেমে আসে। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে তা আবার বাড়তে থাকে। 

    সদ্য বিদায়ী বছরের ২৯ আগস্টএ হার বেড়ে সর্বোচ্চ ৫ দশমিক ৯৩ শতাংশে ওঠেছিল। এরপর থেকে ওই হার কমতে শুরুকরেছে। গত ২৯ ডিসেম্বর এ হার আরও কমে ৫ দশমিক ৫৮ শতাংশে নেমেছে। গত ১৫ মে এ হার সর্বনিæ ৪ দশমিক ৮৩ শতাংশে নেমেছিল।

    লাইবর রেট কমার কারণে চলমান বৈদেশিক ঋণের সুদ হার যেমন কমবে, তেমনি কমে যাবে সুদ পরিশোধের বোঝাও। একই সঙ্গে কমবে ঋণের স্থিতি। একই সঙ্গে সুদের হার কমার কারণে দেশের উদ্যোক্তারা বেশি ঋণ নিতে উৎপাহিত হবেন। এতে বৈদেশিক মুদ্রা বাজারে চাপও কিছুটা কমবে।

    এদিকে মার্কিন মুদ্রা বাজারে চালু হওয়া সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (সোফর) মাধ্যমেও কিছু ঋণ নেওয়া হচ্ছে। এর হারও কমতে শুরু করেছে। আগে এ হার ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। এখন তা কমে ৪ দশমিক ৩৯ শতাংশ হয়েছে।

    এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমস  (ফেড) জানিয়েছে মূল্যস্ফীতির হার নতুন করে আর না বাড়লে তারা নীতি সুদ হার আর বাড়াবে না। ইউরোপেও এ হার কমতে শুরু করেছে। ফলে চলতি বছরে বৈশ্বিকভাবে ঋণের সুদ হার কমবে বলে আভাস দিয়েছে আইএমএফ। তাদের মতে চলতি বছরের শেষ দিকে করোনা মহামারির আগের পর্যায়ে চলে যাবে বৈশ্বিক ঋণের সুদ হার। 

    করোনার আগে লাইবর রেট ছিল ২ শতাংশ। সংস্থাটি বলেছে, চলতি বছরে বৈশ্বিক ঋণ সংকটও কিছুটা কমবে। ফলে ঋণের প্রবাহ বাড়বে।

    বর্তমানে লাইবর রেটের সঙ্গে ২ থেকে ৪ শতাংশ যোগ করে সুদ হার নির্ধারিত হচ্ছে। এ হিসাবে সুদ হার দাঁড়াচ্ছে ৭ দশমিক ৫৮ শতাংশ থেকে ৯ দশমিক ৫৮ শতাংশে। যা অনেক বেশি। সুদ হার করোনা মহামারির আগের পর্যায়ে নেমে এলে বৈদেশিক ঋণের সুদ হার কমে দাড়াবে ৪ দশমিক ৫৮ শতাংশ থেকে ৬ দশমিক ৫৮ শতাংশে।

    এদিকে বাংলাদেশ যে বৈদেশিক ঋণ নিচ্ছে তার প্রায় ৭০ শতাংশের সুদ হার বাজারভিত্তিক। অর্থাৎ যখন যে সুদ হার থাকবে, তা পরিশোধ করতে হবে। এ কারণে বর্তমানে বেশি সুদ পরিশোধ করতে হচ্ছে। ২০২২ সালে বাংলাদেশকে ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১০৪ কোটি ডলার। গত বছরে আরও বেশি পরিশোধ করতে হয়েছে। কারণ ওই বছরে সুদ হার সর্বোচ্চ পর্যায়ে ওঠেছিল।

    দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি গত জুনে ছিল ৯ হাজার ৮১১ কোটি ডলার। গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি ডলারে। আলোচ্য তিন মাসে ঋণের স্থিতি কমেছে ১৫৬ কোটি ডলার। তবে গত বছরের জানুয়ারির তুলনায় স্থিতি বেড়েছে। গত বছরের জানুয়ারিতে স্থিতি ছিল ৯ হাজার ৫০০ কোটি ডলার।

    ঋণের মধ্যে আমদানির বিপরীতে নেওয়া বায়ার্স ক্রেডিটের পরিমাণ গত অক্টোবরে দাঁড়িয়েছে ৬৫৫ কোটি ডলার। আমদানির বিপরীতে স্থগিত বকেয়া ৮৬ কোটি ডলার ও বৈদেশিক ব্যাক টু ব্যাক এলসির দায় ৯৫ কোটি ডলার।

    অকা/ব্যাংখা/ সকাল/২ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বৈদেশিক ঋণের সুদ হার কমবে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.