Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণUpdated:এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    জামালপুর প্রতিনিধি

    দীর্ঘদিনের পানি সংকট ও ভোগান্তির অবসান ঘটিয়ে জামালপুরের ইসলামপুর পৌরসভায় শুরু হয়েছে সুপেয় পানির সরবরাহ। এখন অনেক বাসিন্দার ঘরের কল খুললেই মিলছে আয়রনমুক্ত, স্বচ্ছ ও নিরাপদ পানি—যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

    জানা গেছে, গত কয়েক বছর ধরে ইসলামপুর পৌর এলাকার মানুষ তীব্র পানি সংকটে ভুগছিলেন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক টিউবওয়েল অকার্যকর হয়ে পড়ে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। এ অবস্থায় পৌরবাসী একটি টেকসই ও কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন।

    এই প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ইসলামপুরে নির্মিত হয়েছে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিজার্ভার এবং পাইপলাইন নেটওয়ার্ক। ২০২৩ সালে শুরু হওয়া এ প্রকল্পে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ হাজার ৪২২টি পানির সংযোগ স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।

    বর্তমানে চার মাস ধরে পরীক্ষামূলকভাবে সরবরাহ চালু রয়েছে। দিনে দুই দফায়—সকাল ৮টা ও বিকাল ৪টায়—প্রায় দুই ঘণ্টা করে পানি দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিশোধিত এই পানি স্বয়ংক্রিয় পাম্পিং ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

    পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নতুন এই সেবায় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চাটিয়া পাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবির হিমু বলেন, “আগে পানির জন্য অনেক কষ্ট করতে হতো। এখন ঘরে বসেই পরিষ্কার পানি পাওয়া যাচ্ছে।”

    হরিসভা এলাকার দীপা বিশ্বাস বলেন, “সংসারের সবচেয়ে বড় সমস্যা ছিল পানির কষ্ট। এখন অনেকটাই কমেছে।”

    উত্তর দরিয়াবাদ এলাকার শ্রী গোয়ালা জানান, “নিরাপদ পানি এখন সহজলভ্য হওয়ায় মানুষ উপকৃত হচ্ছে।”

    গৃহিণী রহিমা বেগম বলেন, “আগে টিউবওয়েলের পানি ছিল ময়লা ও আয়রনযুক্ত। এখন কল খুললেই ভালো পানি পাওয়া যাচ্ছে।”

    তবে এখনও পূর্ণাঙ্গভাবে প্রকল্পটির উদ্বোধন হয়নি। তাই নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, “এটি পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের একটি কার্যকর উদ্যোগ। খুব শিগগিরই নিয়মিত পানি সরবরাহ চালু করা হবে।”

    উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মাদ কামরুজ্জামান জানান, সংযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে এবং পরীক্ষামূলক সরবরাহ চলছে।
    পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, “প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালু করা হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।”

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.