Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকিং খাতে শৃঙ্খলা রক্ষায় ঋণখেলাপিদের ছাড় বন্ধের সুপারিশ

    অক্টোবর ১৯, ২০২২ ৪:৩০ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংকিং খাতে শৃঙ্খলা রক্ষায় আইএমএফ ও বিশ্বব্যাংক খেলাপি ঋণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার নীতি থেকে সরে আসার সুপারিশ করেছে। একই সঙ্গে ঋণ পরিশোধের ক্ষেত্রে শিথিলতা থেকেও সরে আসার প্রস্তাব দিয়েছে। এসব খাতে অব্যাহত ছাড় দিলে একটি পর্যায়ে ঋণ পরিশোধের সক্ষমতা হারাবে উদ্যোক্তারা।

    আর ব্যাংকে তারল্য কমে যাবে। এতে ব্যাংকগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়বে। আর্থিক সংকটে পড়ে কোনো কোনো দুর্বল ব্যাংক আমানতকারীদের টাকা পরিশোধেও ব্যর্থ হতে পারে।

    সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিল (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ) ও বিশ্বব্যাংক পৃথক প্রতিবেদনে এসব কথা বলেছে। বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদন এবং গত জুলাইয়ে বাংলাদেশে সফরে আসা আইএমএফের প্রতিনিধি দল দেশের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে যে প্রতিবেদন পাঠিয়েছে তা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    এদিকে আইএমএফ মিশনের একটি অংশ আগামী ২৭ অক্টোবর রাতে ঢাকায় আসছে। মিশনের বাকি সদস্যরা ২৯ অক্টোবরের মধ্যে আসবেন। তারা ৩০ অক্টোবর থেকে বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। এ আলোচনা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। ৯ নভেম্বর মিশনের ঢাকা ত্যাগের কথা রয়েছে। ওই সময়ে মিশনটি অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পদ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করবে। এবারে তাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে-ভর্তুকি কমানো, রাজস্ব খাত সংস্কার, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণের নীতিতে পরিবর্তন, মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া।

    ইতোমধ্যে সরকার আইএমএফের ঋণ পেতে বড় একটি শর্ত পালন করেছে। সেটি হচ্ছে জ্বালানি তেল ও সারের দাম বাড়িয়ে ভর্তুকি কিছুটা কমিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হার আংশিকভাবে হলেও বাজারের ওপর ছেড়ে দিয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে দুই ধরনের হিসাব তৈরি করছে। সাধারণ বা গ্রস ও প্রকৃত বা নিট হিসাব।

    এর মধ্যে গ্রস রিজার্ভের হিসাব প্রকাশ করছে। কিন্তু নিট হিসাব প্রকাশ করছে না। তবে খেলাপি ঋণ নীতিতে পরিবর্তন ও ঋণ পরিশোধে ছাড়ের বিষয়ে নতুন কোনো সিন্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার চলতি বছরে তিন দফা বাড়ালেও বাজারে ঋণের সুদের হার বাড়ায়নি। আইএমএফ ঋণের সুদের হারের সীমা তুলে নেওয়ার সুপারিশ করেছিল। কেন্দ্রীয় ব্যাংক ঋণের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ ও আমানতের সীমা ৬ শতাংশ বেঁধে দিয়েছে। ব্যাংকগুলোও এ সীমা তুলে দেওয়ার দাবি করেছে।

    বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলেঅচনা করতে গত ১২ জুলাই আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। তারা ২২ জুলাই ঢাকা ত্যাগ করে। ওই সময়ে তারা অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে বৈঠক করে। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে আইএমএফ একটি প্রতিবেদন পাঠিয়েছে ঢাকায়। ওই প্রতিবেদনে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় খেলাপি ঋণের নীতিতে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মান অনুয়ায়ী কোনো ঋণের কিস্তি পরিশোধের শেষ দিন থেকে তিন মাস অতিক্রম হলেই তাকে খেলাপি হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু বাংলাদেশে এটি ছয় মাস করা হয়েছে। এতে খেলাপি ঋণ কম হচ্ছে। খেলাপিদের ছাড় দেওয়া হচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য স্বস্তিদায়ক নয়। একই সঙ্গে ঋণ পরিশোধেও ছাড়ও দেওয়া হচ্ছে। এতে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিতে পারে। যা ব্যাংকগুলোকে দুর্বল করে দিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।

    এদিকে বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত এশিয়া বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতে নিয়েও একই ধরনের মন্তব্য করা হয়েছে। এতে তারা বলেছে, ব্যাংকের ঋণ পরিশোধে গ্রাহকের অব্যাহতভাবে ছাড় দেওয়া হলে ব্যাংকর সম্পদের বা ঋণের মান কমে যাবে। গ্রাহকরা ঋণ পরিশোধের অনাগ্রহী হয়ে উঠবেন। এতে কোন কোন ব্যাংকের আর্থিক অবস্থা অতিমাত্রায় দুর্বল হয়ে যেতে পারে। আর্থিক খাতে সম্পদের মানে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, যা আর্থিক খাতকে বড় দুর্বলতার দিকে নিয়ে যাবে।

    প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে খেলাপি ঋণ বেড়েছে। এ কারণে বাংলাদেশে আর্থিক খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে গেছে, যা আর্থিক খাতকে ঝুঁকিতে ফেলেছে। এছাড়া ঋণ আদায় কিছু খাতে স্থগিত থাকায়ও খেলাপি ঋণ বাড়ছে। খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশ পাচ্ছে না। অনেক তথ্য আড়ালে থেকে যাচ্ছে। বিশেষ বিবেচনায় পুনর্গঠন করা ঋণও এখন খেলাপি হয়ে পড়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    সূত্র জানায়, করোনার পর ২০২০ সাল থেকে ঋণ পরিশোধে ছাড় দেওয়া হচ্ছে। ২০২১ সাল পর্যন্ত ছাড় দেওয়া হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বৈশ্বিক মন্দা আরও প্রকট হয়। ফলে উদ্যোক্তাদের দাবির মুখে ঋণ পরিশোধে বিভিন্ন খাতে ছাড় দেওয়া হয়, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। ফলে তিন বছর ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় করতে পারছে না। গ্রাহকদের মধ্যে ঋণ পরিশোধে চাপ না থাকার কারণে গ্রাহকও অনেকটা শিথিলতা দেখা পারেন, যা পরবর্তী ঋণ পরিশোধে গ্রাহকদের সক্ষমতা কমিয়ে দিতে পারে।

    এদিকে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত জুন পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে আদায় অযোগ্য ঋণ ৮৯ শতাংশ। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ ১৬ হাজার কোটি টাকা।

    অকা/ব্যাংখা/ দুপুর, ১৯ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ব্যাংকিং খাতে শৃঙ্খলা রক্ষায় ঋণখেলাপিদের ছাড় বন্ধের সুপারিশ

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.