Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে ঢাকা

    জুন ২০, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণUpdated:জুন ২০, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন 

    প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তবে তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

    শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    পররাষ্ট্র সচিব বলেন, মালয়েশিয়ার কাছে বাংলাদেশ আরও কর্মী নিয়োগের অনুরোধ জানাবে। তবে বর্তমানে দেশটি শুধু বাংলাদেশের নয়, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থা পর্যালোচনা করছে। এ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা করছে সরকার।

    তিনি বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে দুই দেশের সম্পর্ককে শুধু শ্রমবাজারের দৃষ্টিকোণ থেকে না দেখে বৃহত্তর অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে।”

    আসাদ আল সিয়াম বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়াই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে।

    সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষ্যে ‘টার্মস অব রেফারেন্স’ বিনিময়ের বিষয়টিও আলোচনায় রয়েছে।

    পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণই এই সফরের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

    বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। সংশ্লিষ্টদের মতে, দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়লে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক প্রভাব পড়বে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    ঢাকা প্রধানমন্ত্রী বাংলাদেশ মালয়েশিয়া

    এই বিষয়ে আরও সংবাদ

    কদর বাড়ছে এলপিজির

    ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলছে

    ফের বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল

    আংশিক এলএনজি সরবরাহ শুরু করেছে সামিট

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কদর বাড়ছে এলপিজির

    ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলছে

    ফের বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল

    আংশিক এলএনজি সরবরাহ শুরু করেছে সামিট

    গার্ডিয়ান লাইফের পলিসি বোনাস ঘোষণা

    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই বেসরকারি বিনিয়োগ

    ক্রেতা-বিক্রেতা ও ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনছে ‘সুপার সেল’

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার আশ্বাস

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

    আদর্শের রাজনীতির শেষ সারির এক যোদ্ধা মির্জা ফখরুল

    ক্ষমতা, ইতিহাস ও ফ্যাসিবাদ—বাংলাদেশের রাজনীতিতে আসল প্রশ্ন কোথায়?

    ১২ দেশের সঙ্গে চলছে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

    হরমুজ বন্ধ থাকলে ব্রিটেনের প্রবৃদ্ধি নামতে পারে ০.৩ শতাংশে

    ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.