Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বৃহস্পতিবার, ৪ আষাঢ়, ১৪৩৩ | ১৮ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    জুন ১৮, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    পুঁজি বাজারে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচুয়াল ফান্ডগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটেছে। সর্বশেষ আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে এসব ফান্ডকে বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর কিংবা অবসায়নের ক্ষেত্রে বিদ্যমান বাধা কার্যত দূর হয়েছে। এতে একদিকে যেমন নিয়ন্ত্রক সংস্থা ও ট্রাস্টি প্রতিষ্ঠানগুলো স্বস্তি পেয়েছে, অন্যদিকে বিনিয়োগকারীদের মধ্যেও ফান্ডগুলোর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

    এর আগে কয়েকজন ইউনিটহোল্ডারের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট ফান্ডগুলোর রূপান্তর ও অবসায়ন কার্যক্রমে দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। ফলে নির্ধারিত প্রক্রিয়াগুলো সাময়িকভাবে স্থগিত হয়ে যায় এবং বেশ কয়েকটি ট্রাস্টি প্রতিষ্ঠান তাদের পরিকল্পিত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের প্রস্তুতি বন্ধ রাখে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থা আদেশ স্থগিত করেন। এর ফলে সংশ্লিষ্ট কার্যক্রম পুনরায় চালুর সুযোগ সৃষ্টি হয়েছে।

    বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, মেয়াদি মিউচুয়াল ফান্ডের রূপান্তর সংক্রান্ত নির্দেশনা কমিশন গত ৯ জুন জারি করে। পরবর্তীতে হাইকোর্টের আদেশের পর ১১ জুন ট্রাস্টিদের জানানো হয়েছিল যে, স্থিতাবস্থা কেবল রিটকারী ইউনিটহোল্ডারদের জন্য প্রযোজ্য হবে। ফলে অন্য ইউনিটহোল্ডারদের ক্ষেত্রে রূপান্তর ও অবসায়নের কার্যক্রম চলমান রাখা সম্ভব ছিল। তবে সর্বশেষ আদালতের আদেশে সেই সীমাবদ্ধতাও দূর হয়েছে। এখন কোনো ইউনিটহোল্ডারই এ প্রক্রিয়ার বাইরে থাকছেন না এবং সব ট্রাস্টি প্রতিষ্ঠান তাদের অধীনস্থ ফান্ডের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।

    বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড বাজারদরে নিট সম্পদমূল্যের (এনএভি) তুলনায় উল্লেখযোগ্য ডিসকাউন্টে লেনদেন হয়ে আসছে। ফলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত মূল্য পাচ্ছিলেন না। এ অবস্থায় ওপেন-এন্ড ফান্ডে রূপান্তর বা অবসায়নের সুযোগ তৈরি হলে ইউনিটহোল্ডারদের বিনিয়োগের প্রকৃত মূল্য পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়বে।

    নতুন ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’-এ এ বিষয়ে সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী, কোনো ফান্ডের ইউনিটের গড় বাজারদর যদি গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে ক্রয়মূল্য অথবা ঘোষিত নিট সম্পদমূল্যের (এনএভি) মধ্যে যেটি বেশি, তার তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে সংশ্লিষ্ট ট্রাস্টিকে ইউনিটহোল্ডারদের নিয়ে বিশেষ সাধারণ সভা আহ্বান করতে হবে।

    সেই সভায় উপস্থিত ভোটদানকারী ইউনিটহোল্ডারদের অন্তত ৭৫ শতাংশ সমর্থন দিলে এবং বিএসইসির অনুমোদন পাওয়া গেলে সংশ্লিষ্ট ফান্ডকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তর অথবা অবসায়নের সিদ্ধান্ত কার্যকর করা যাবে। এই বিধান বাস্তবায়নের জন্য চলতি বছরের ৭ মে বিস্তারিত নির্দেশনা জারি করে কমিশন।

    তবে কয়েকজন ইউনিটহোল্ডার কমিশনের ওই নির্দেশনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। তাদের যুক্তি ছিল, ২০১৮ সালের সরকারি গেজেটের মাধ্যমে যেসব ক্লোজড-এন্ড ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছিল, সেসব ফান্ডের বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই রূপান্তর বা অবসায়নের উদ্যোগ নেওয়া হলে ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

    রিট আবেদনের শুনানি শেষে গত ২১ মে হাইকোর্ট বিএসইসির ৭ মে জারি করা নির্দেশনা এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর ৬২, ৬৩ ও ৬৪ নম্বর বিধির বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে দুই মাসের জন্য রূপান্তর ও অবসায়ন কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই আদেশের পর বিষয়টি নিয়ে পুঁজিবাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়।

    তবে সর্বশেষ চেম্বার আদালতের সিদ্ধান্তে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। এখন থেকে মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর ভবিষ্যৎ নির্ধারণে মূল ভূমিকা পালন করবেন ইউনিটহোল্ডাররাই। বিশেষ সাধারণ সভায় উপস্থিত ভোটদাতাদের কমপক্ষে ৭৫ শতাংশ যে সিদ্ধান্তের পক্ষে মত দেবেন এবং বিএসইসি তা অনুমোদন করবে, সেই সিদ্ধান্তই চূড়ান্তভাবে কার্যকর হবে।

    বিশ্লেষকদের মতে, এ প্রক্রিয়া একদিকে যেমন বিনিয়োগকারীদের মতামতকে গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে ডিসকাউন্টে লেনদেন হওয়া ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর কাঠামোগত সমস্যার সমাধানের পথও তৈরি করছে। ফলে দেশের মিউচুয়াল ফান্ড খাতে নতুন গতি সঞ্চারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারেও এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

     

    সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    কম ডিভিডেন্ড দিলে গুনতে হবে বাড়তি কর

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
    আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

    এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের স্বস্তির জয়

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.