Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শুধু রেমিট্যান্স নয়, আন্তর্জাতিক বিনিয়োগেও গুরুত্ব দিতে হবে – ডিসিসিআই

    অক্টোবর ৬, ২০২৪ ৪:৪০ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ৬, ২০২৪ ৪:৪০ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের শীর্ষ ব্যবসায়ীরা মনে করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হবে না। একই সঙ্গে ব্যাংক সুদহার হ্রাস, স্থানীয় বাজারে চাহিদা সৃষ্টি এবং রফতানি প্রতিবন্ধকতা দূর করতে নীতিমালা সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে ৫ অক্টোবর ‘কারেন্ট স্টেট অব দ্য ইকোনমি অ্যান্ড আউটলুক অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে ব্যবসায়ীরা এ কথা বলেন। ডিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ আহমেদ।

    সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিল্প-কারখানায় অসন্তোষের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অস্থিতিশীলতার কারণে সামগ্রিকভাবে যে টানাপড়েন চলছে তাতে অর্থনীতি ছোট হয়ে আসবে। এজন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ দরকার। যেখানে বিনিয়োগ হবে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন, যা প্রধানত সরকারকেই করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব ব্যবসায়ীদেরও পালন করতে হবে।’

    ঢাকা চেম্বার সভাপতি শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস প্রদানের পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে আবাসন, শিক্ষা ও চিকিৎসাসেবা স্বল্পমূল্যে নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

    সেমিনারে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘১৫ শতাংশের বেশি ব্যাংক ঋণের সুদ দিয়ে পৃথিবীতে ব্যবসা টিকিয়ে রাখা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার, আমাদের সেটাই করতে হচ্ছে। বিশেষ করে কাস্টম হাউজগুলোয় দুর্নীতির কারণে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটি নিরসনে সরকার ফাইন্যান্সিয়াল রিফর্মস কমিটি গঠন করার পাশাপাশি অটোমেশন নিশ্চিত করা জরুরি।’

    তিনি বলেন, ‘দেশে মধ্যম আয়ের একটি বিশাল জনগোষ্ঠী গড়ে উঠেছে, যাদের করজালের আওতায় নিয়ে আসা গেলে জিডিপিতে রাজস্বের অবদান অনেকাংশে বৃদ্ধি পাবে এবং লাভবান হবে আমাদের অর্থনীতি।’

    বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে দাবি করে এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘প্রশাসনের অনেক জায়গা থেকে প্রয়োজনীয় উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না, এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকরের কাছ থেকে সুনির্দিষ্ট বার্তা প্রদান আবশ্যক।’

    ব্যাংক ঋণের সুদহার প্রসঙ্গে তিনি বলেন, ‘ডাবল ডিজিটের সুদ দিয়ে ব্যবসায় মুনাফা করা অসম্ভব, তাই আমাদের দীর্ঘমেয়াদি টেকসই অর্থায়ন রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়নের ওপর অধিক হারে জোরারোপ করতে হবে। শুধু রেমিট্যান্স ও দাতাদের ওপর নির্ভর করলে চলবে না, স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের ওপর আরো অধিক হারে গুরুত্ব দিতে হবে।’

    শ্রমিকদের দাবি মেনে নেয়া হয়েছে জানিয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ইন্ধন ছাড়া কোনো শ্রমিক অসন্তোষ হয় না। ৪০টি খাতে মজুরি নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু একমাত্র তৈরি পোশাক শ্রমিকদের অসন্তোষ দেখা যাচ্ছে। বলা হচ্ছে মূল্যস্ফীতির কারণে শ্রমিকরা রাস্তায় নামছে। অন্য খাতগুলোয় কী মূল্যস্ফীতির প্রভাব নেই?’

    তিনি বলেন, ‘বিদ্যমান শ্রমিক অসন্তোষে অনুপ্রবেশকারীদের হাত রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে শ্রমিক-মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে হবে। সেই সঙ্গে বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের কাছ থেকে পণ্যের যৌক্তিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে, যার মাধ্যমে শ্রমিক স্বার্থ আরো সুসংহত করা সম্ভব হবে।’

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্তের কারণে দেশের অধিকাংশ উদ্যোক্তাদের খেলাপি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা পুনর্বিবেচনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিকেএমইএর সভাপতি।

    ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, ‘বর্তমান সময়ে তৈরি পোশাক খাতের জুট ব্যবস্থায় নিয়ন্ত্রণ, শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ও শ্রমিক অসন্তোষের কারণে শিল্প-কারখানায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় পণ্য উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা মোটেই কাম্য নয়। যেকোনো মূল্যে এ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, তা না হলে বাংলাদেশ বৈশ্বিকভাবে ইমেজ সংকটে পড়তে পারে।’

    পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ বলেন, ‘শিল্প খাতের নিরাপত্তা নিশ্চিতকল্পে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ পরিলক্ষিত হচ্ছে না, যেটি মোটেই কাম্য নয়, সরকারকে এ বিষয়টিতে নজর দেয়া জরুরি।’ এছাড়া দেশী-বিদেশী বিনিয়োগ সম্প্রসারণ, এসএমই খাতে অর্থায়ন ও উন্নয়ন, কার্যকর নীতিসহায়তা প্রদান একান্ত অপরিহার্য বলেও তিনি মতামত দেন।

    প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, ‘এখন যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। ইন্ডাস্ট্রি পুলিশকে কার্যকর করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই সবকিছু ঠিক হবে।’

    ব্যাংক ঋণের সুদহার বেড়ে ১৬ শতাংশ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কমাতে না পারলে খেলাপি ঋণ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি করা যাবে না। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে ব্যাংকে এলসি খোলা যাচ্ছে না। এজন্য বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিশেষ বরাদ্দ দেয়া উচিত। ●

    অকা/শিবা/ফর/সকাল/৬ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.