Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সময়মত দাবী পরিশোধে ব্যর্থ প্রগ্রেসিভ লাইফে পর্যবেক্ষক নিয়োগ

    জুন ৪, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

     বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে। পর্যবেক্ষক নিয়োগের কারণ গ্রাহকদের বীমা দাবী সময়মত পরিশোধে ব্যর্থতা। 

    আইডিআরএ’র পরিচালক (লাইফ) মোহা. আব্দুল মজিদকে বীমা কোম্পানিটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত থাকবেন বলে বলা হয়।

    এ ব্যাপারে একটি চিঠি ১ জুন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে আইডিআরএ।

    চিঠিতে বলা হয়েছে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা দাবী যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ অভিযোগ করছে।  বীমা দাবী সময়মত পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

    বিষয়টি আইডিআরএ’র অবগত হওয়ায় কোম্পানি পরিচালনাগত স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে বীমা গ্রাহকদের দাবী পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

    বীমা আইন, ২০১০ এর ৫১(গ) ধারা অনুযায়ী এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সে চিঠিতে। চিঠিতে স্বাক্ষর করেছেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মোহা. আব্দুল মজিদ।

    প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে অজিত চন্দ্র আইচের ৩ বছর মেয়াদী নিয়োগ চলতি বছরের ৩০ জুন শেষ হচ্ছে। প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ অর্থকাগজকে জানান, গ্রাহকদের অব্যাহত চাপ, তহবিল সংকট এবং নিজেকে কোম্পানিটিতে খাপ খাইয়ে নিতে না পারার কারণে তিনি ২ এপ্রিল, ২০২৩ কোম্পানির পর্ষদের কাছে পদত্যাগপত্র পেশ করেন। তার পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয় বলে পর্ষদ তাকে আজ এক চিঠিতে জানায়। তিনি বলেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ২০২২ ও ২০২২ সালে ১০৪ কোটি টাকার দাবী পরিশোধ করে।  জীবন তহবিল ও নবায়ন ব্যবসায় থেকে এ দাবী পরিশোধ করা হয়। পর্ষদ অনুমোদিত দাবী অর্থের পরিমাণ এখন ১২২ কোটি টাকা।  ডিসেম্বর অবধি তা ২০০ কোটিতে গিয়ে দাঁড়াবে। ●

    অকা/বীখা/রাত, ৪ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.