Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের উন্নতিতে পুঁজি বাজারে নতুন অর্থ বছর শুরু

    জুলাই ২, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দু’দিন সংশোধনের পর অর্থ বছরের প্রথম কার্যদিবসটি ভালোভাবেই পার করেছে দেশের পুঁজি বাজার। ২ জুলাই দেশের দুই পুঁজি বাজারই সূচকের উন্নতি দিয়ে দিন শেষ করে। এর আগে দু’দিন বাজারগুলোতে সংশোধন ঘটলেও তা ছিল খুবই সহনীয়। বাজারসংশ্লিষ্টরা এ সংশোধনকে বাজারকে টেকসই হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করেন। তাদের মতে, সাম্প্রতিক সময়ের পুঁজি বাজার আচরণ অতীতের যেকোনো সময়ের চেয়ে যৌক্তিক বলেই মনে হচ্ছে। কারণ এবার বাজার সূচকের উন্নতিতে যেমন বাড়াবাড়ি নেই তেমনি হতাশা তৈরি হওয়ার মতো সংশোধনও ঘটছে না।

    পুঁজি বাজারের বিগত অর্থ বছরের প্রায় পুরোটাই কেটেছে হতাশার মধ্যে। অর্থবছরের প্রথম ছয় মাস সময়ের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী কয়েকটি সপ্তাহ পুঁজি বাজার ইতিবাচক ধারায় ফিরলেও ক্রমান্বয়ে দেশের আর্থিক খাতের প্রকৃত চিত্র সাধারণ জনগণের কাছে প্রকাশিত হতে থাকলে পুঁজি বাজারে এর ব্যাপক প্রভাব পড়ে। কারণ পুঁজি বাজারের তালিকাভুক্ত কোম্পানির একটি বড় অংশই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। রয়েছে এ দুই খাতের সাথে সম্পর্কিত বীমা খাতও। ফলে এ খাতগুলোর ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা গোটা পুঁজি বাজরকেই অস্থিরতায় ফেলে দেয়। ধারাবাহিক পতনের শিকার হয় পুঁজি বাজারগুলো। দীর্ঘ সময় ধরে পতন চলতে থাকায় পুঁজি হারিয়ে রাস্তায় নামতে দেখা যায় বিনিয়োগকারীদের।

    এর মধ্যে অন্তর্বর্তী সরকার আগের সরকারের আমলের পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পুনর্গঠন করলেও বাজারের সঙ্কট উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছিল না। একই সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা সন্দেহ তৈরি হলে তাও বাজারকে প্রভাবিত করতে থাকে। দীর্ঘ সময় ধরে বাজার সঙ্কটের কোনো সুরাহানা হওয়ায় বিনিয়োগকারীরাসহ পুঁজি বাজার সংশ্লিষ্টদের একটি বড় অংশ এর জন্য নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করতে থাকেন। মাঝখানে কমিশন কর্তৃক বিএসইসির একজন শীর্ষ কর্মকর্তাকে অপসারণের ঘটনায় কমিশনেও বড় ধরনের সঙ্কট সৃষ্টি হলে পরিস্থিতির আরো অবনতি ঘটে। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বস্তিতে ফিরলে পুঁজি বাজারও সঙ্কট থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়। অর্থ বছরের শেষ ক’দিন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে পুঁজি বাজারগুলো।
    এ দিকে পুঁজি বাজারের বিনিয়োগকারীরা নতুন অর্থবছরে এক ভালো পুঁজি বাজারের প্রত্যাশা করছেন। ২ জুলাই মতিঝিলে বিভিন্ন ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের বিভিন্ন ট্রেডিং ফোরে বিনিয়োগকারীদের কাছে জানতে চাইলে তারা তাদের এ প্রত্যাশার কথা জানান। একটি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানের সাবেক একজন কর্মকর্তা নিজের নাম ও পদবি উল্লেখ না করার শর্তে নয়া দিগন্তকে বলেন, বাজার এখন যে অবস্থায় রয়েছে তাতে কিছুটা শৃঙ্খলায় ফিরলে বিনিয়োগকারীদের হারানো পুঁজির একটি বড় অংশ ফিরে পেতে পারেন। তিনি মনে করেন, এ জন্য বিনিয়োগকারীদেরও কিছুটা ধৈর্যের পরিচায় দিতে হবে। যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে হুট হাট শেয়ার বিক্রি করার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বাজারে ঘুরতে থাকা গুজবে কান না দিয়ে সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া গেলে বাজারের বর্তমান মূল্যস্তরে ঝুঁকিমুক্ত থাকা সম্ভব।

    ২ জুলাই সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা ও চট্টগ্রাম দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে, যা বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। দুই বাজারের সব সূচকেরই কমবেশি উন্নতি ঘটে এ দিন। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯৪ পয়েন্ট বৃদ্ধি পায়। ৪ হাজার ৮৩৮ দশমিক ৩৯ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ১ জুলাই দিনশেষে স্থির হয় ৪ হাজার ৮৬৫ দশমিক ৩৩ পয়েন্টে। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ১ দশমিক ৭৩ ও ৫ দশমিক ০৩ পয়েন্ট। দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক এ দিন ৯০ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পায়। এখানে সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ৪৬ দশমিক ৮৪ ও ৪৮ দশমিক ৮০ পয়েন্ট।

    পুঁজি বাজার বিশ্লেষকরা মনে করেন, অর্থ বছরের প্রথম দিন সূচকের এ উন্নতি বিনিয়োগকারীদের কিছুটা হলেও আশ্বস্ত করেছে। পুঁজি বাজার নিয়ে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে যেভাবে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে তা অতীতে দেখা যায়নি। বর্তমান নিয়ন্ত্রয়ক সংস্থার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথ উদ্যোগে কাজ করলে সঙ্কট উত্তরণ অনেকটা সহজ হয়ে উঠবে। এতে সামনের দিনগুলো বিনিয়োগকারীদের হারানো মূলধন কিছুটা হলেও ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

    ২ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ২০ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকায় কোম্পানিটির ৪০ লাখ ১৮ হাজার শেয়ার হাতবদল হয় ২ জুলাই। ১৬ কোটি ০৩ লাখ ২০ হাজার টাকায় ৫৮ লাখ ৯৮ হাজার শেয়ার বেচাকেনা করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস। ১৫ কোটি ১৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো।

    লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিলÑ ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, আলিফ ইন্ডাস্ট্রিস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ।

    ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৭টির দর বেড়েছে ২ জুলাই। সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টের। এ দিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। একই হারে মূল্যবৃদ্ধি পাওয়া ব্যাংক বহির্ভূত আাির্থক প্রতিষ্ঠান ইসলামী ফিন্যান্স ছিল দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে। আর ৯.৮৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স। এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, রূপালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, এস ই এম এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, তুংহাই নিটিং ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

    এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ টির দর কমেছে। ২ জুলাই সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং এর। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৬৭ শতাংশ কমেছে। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্সুরেন্স এর দর কমেছে ৫.৯০ শতাংশ। দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল বার্জার পেইন্টস, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিঠুন নিটিং, প্রিমিয়ার লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স,ইন্দো বাংলা ফার্মা, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.