অর্থকাগজ প্রতিবেদন ●
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নিরপেক্ষ পরিচালক হিসেবে চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. হান্নান মিয়া। ২ দিন আগে তিনি কোম্পানির প্রধান কার্যালয়ে উপস্থিত হলে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়া অর্থকাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর নিয়োগপ্রাপ্ত নিরপেক্ষ চেয়ারম্যান মো. হান্নান মিয়ার যোগদানের সময় হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস, পরিচালক হোসনে আরা নাজ, পরিচালক জহুরা তাসনুবা, মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল এবং কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়া উপস্থিত ছিলেন। ●
অকা/বীখা/সকাল, ১২ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

