Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ১ বছর শেয়ার ধারণ করতে হবে

    জুলাই ২৯, ২০২৪ ৫:০৬ পূর্বাহ্ণ30
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেন ●
    বীমাকারীর পরিচালক নির্বাচন বিধিমালা-২০২৪ এর গেজেট প্রকাশ করেছে সরকার। গত ২৯ জুন এটি গেজেট আকারে জারির পর বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন এ বিধিমালা কার্যকরের জন্য ১৬ জুলাই তা দেশের সব জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানিগুলোতে পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

    এতে বলা হয়েছে, শূন্য পদ পূরণের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উদ্যোক্তা শেয়ারধারীরা তাদের নিজেদের মধ্য থেকে উদ্যোক্তা পরিচালক নির্বাচন করবেন। যারা পরিচালক নির্বাচিত হবেন, তাদের এক বছর আগে থেকে কোম্পানির পরিশোধিত মূলধনের ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র পরিচালক মনোনীত করতে হবে, পরে যা এজিএমে চূড়ান্তভাবে অনুমোদিত হতে হবে। নতুন পরিচালক নিয়োগের দুই মাস আগে পরিচালকদের শূন্য পদের সংখ্যা উল্লেখ করে আইডিআরএর কাছে আবেদন করতে হবে।

    বিধিমালায় আরও জানানো হয়, পরিচালক নির্বাচনের তারিখ, সময়, স্থান ও অন্যান্য বিষয় এবং নির্বাচন করতে আগ্রহী পরিচালকের সংখ্যাসহ নির্বাচনের তফসিল নির্বাচনের ৬০ দিন আগে অন্তত দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেকর্ড তারিখের এক মাসের মধ্যে। তা না হলে নতুন করে আবার রেকর্ড তারিখ নির্ধারণ করতে হবে।

    নির্বাচন পরিচালনা কমিটির বিষয়ে বিধিমালায় বলা হয়েছে, বীমা কোম্পানির পরিচালনা পর্ষদের মাধ্যমে একাধিক পরিচালকের সমন্বয়ে গঠিত হবে নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির সদস্য হবে তিনজন। তাদের কোনো সদস্য নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং কোনো সদস্য একই সঙ্গে বাছাই কমিটি ও আপিল কমিটির সদস্য হতে পারবেন না। নির্বাচনের আগে কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাছাই কমিটি গঠন করবে। বাছাই কমিটির সদস্য হবে দুজন। আর এক সদস্যের আপিল কমিটি গঠন করতে হবে। নির্বাচন পরিচালনা কমিটি ও বাছাই কমিটির কোনো সিদ্ধান্তে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি আপিল কমিটির কাছে আপিল করতে পারবেন। এ বিষয়ে আপিল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

    বিধিমালা অনুযায়ী, একজন শেয়ারধারী তার ধারণকৃত প্রতিটি শেয়ারের বিপরীতে একটি ভোট দেওয়ার অধিকারী হবেন।

    আইডিআরএ সূত্রে জানা গেছে, দেশে ৩৬টি জীবন বীমা কোম্পানি কাজ করছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বীমা করপোরেশন, মেটলাইফ এবং ভারতীয় এলআইসি ছাড়া বাকি ৩৩টি বেসরকারি কোম্পানির ওপর এ বিধিমালা কার্যকর। আর রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ছাড়া বাকি ৪৫টি সাধারণ বীমা কোম্পানির ওপরও এ বিধিমালা প্রযোজ্য। একেকটি বীমা কোম্পানিতে সর্বোচ্চ ২০ জন করে পরিচালক থাকার বিধান রয়েছে। তবে গড়ে আছে ১৫ জন করে। সেই হিসাবে এক হাজারের বেশি পরিচালক রয়েছেন দেশের বীমা কোম্পানিগুলোতে।

    বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নতুন বিধিমালাকে আমরা স্বাগত জানাই। বীমা খাতের স্বার্থে এ বিধিমালা ইতিবাচক। ●

    অকা/বীমা/ফর/সকাল/২৯ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    শেয়ার ধারণ করতে

    এই বিষয়ে আরও সংবাদ

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    নয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন

    ইনসেপ্টার বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.